উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সিউলের কাছে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোনগুলো উত্তর কোরিয়ার আকাশসীমা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বেক এই ঘটনার সঙ্গে তাদের সামরিক বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করার পর কিমের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই উসকানির দায় অস্বীকার করার মাধ্যমে একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে কেবল অস্বীকার করলেই চলবে না, দক্ষিণ সীমান্ত অতিক্রম করে কীভাবে একটি ড্রোন উত্তর কোরিয়ার প্রজাতন্ত্রে প্রবেশ করল তার প্রকৃত কারণ ব্যাখ্যা করতে হবে।কিম দাবি করেন, উদ্ধারকৃত ড্রোন থেকে পাওয়া ফুটেজে একটি ইউরেনিয়াম খনি, বর্তমানে বন্ধ থাকা কায়সং যৌথ শিল্পাঞ্চল এবং উত্তর কোরিয়ার সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনার দৃশ্য পাওয়া গেছে।কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি দক্ষিণ কোরিয়া পুনরায় এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেয়, তবে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও সতর্ক করেন যে, সিউল যদি একে কোনো বেসামরিক সংগঠনের কাজ বলে দাবি করে নিজেদের দায় এড়াতে চায়, তবে উত্তর কোরিয়ার বেসামরিক সংগঠনগুলোও দক্ষিণ কোরিয়ার আকাশে অসংখ্য ড্রোন পাঠাতে শুরু করবে। এদিকে, উত্তর কোরিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের এই অভিযোগ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শনিবার (১০ জানুয়ারি) একটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ
চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরে ফের প্রকাশ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। দিনদুপুরে ব্যস্ত সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে ঢুকে Read more

জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়
জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এ বছর প্রথমবারের মতো নারীদের ডাইভিং ও Read more

বিশেষ ট্রাভেল পাস নিয়ে বড় সুখবর দিল মালয়েশিয়া
বিশেষ ট্রাভেল পাস নিয়ে বড় সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিতে 'বিশেষ ট্রাভেল পাস' Read more

‘ভারতীয়দের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি’
‘ভারতীয়দের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি’

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে বিধ্বস্ত করে ১৩ বছর পর শিরোপা জিতেছে পাকিস্তান। মাঠের দাপুটে পারফরম্যান্সের বাইরেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে Read more

বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন