গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার (১0 জানুয়ারি) মধ্যরাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। একই দিন দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।গ্রেপ্তার মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত-আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া জনৈক মিরার বাড়িতে ভাড়া থাকতেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক তুহিন মিয়া ও সহকারী উপ পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে আসামি মামুন ওরফে রতনকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ীর ভাড়াটিয়া সুজনের কক্ষে থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাস

হঠাৎ করেই বদলে যাচ্ছে প্রকৃতির মেজাজ। ঢাকার আকাশে ভোরের স্নিগ্ধতার মাঝেই লুকিয়ে আছে বৃষ্টির পূর্বাভাস। শুধু তাই নয়, আবহাওয়া অফিসের Read more

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর ছাত্রী নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর ছাত্রী নিহত

নরসিংদীতে কোচিং শেষে রেললাইন পার হয়ে বাড়ি আসার সময় সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামের দশম শ্রেনীর এক স্কুলছাত্রী Read more

ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলার মহাসড়কে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকটির চালক Read more

বিএনপির অমিতের চেয়ে সম্পদ বেশি জামায়াতের কাদেরের
বিএনপির অমিতের চেয়ে সম্পদ বেশি জামায়াতের কাদেরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর–৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের Read more

দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম
দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনী সমঝোতা নয়, দেশ পুনর্গঠনের লক্ষ্যে এখনো আমাদের দরজা খোলা রয়েছে। তবে Read more

কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়
কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়

পটুয়াখালীর কুয়াকাটায় চরগঙ্গামতি এলাকার সংরক্ষিত বনে গাছ নির্বিচারে কেটে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। দিনে-রাতে প্রকাশ্যে প্রকৃতির দেয়ালখ্যাত বনের গাছ কেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন