সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত হয়েছে অভাবনীয় উন্নয়ন কার্যক্রম। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে মোট ১১৮টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পে শিক্ষা, ক্রীড়া, কৃষি, সরকারি দপ্তর ও অবকাঠামো খাতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।অবকাঠামো উন্নয়ন:সবচেয়ে গুরুত্ব পেয়েছে গ্রামীণ অবকাঠামো খাত। নতুন সড়ক নির্মাণ ও পুরনো সড়ক সংস্কারের ফলে বহু মানুষের যাতায়াতে স্বস্তি ফিরেছে। উপজেলার দুর্গানগর ইউনিয়নের বাবলাপাড়া সুরুজ্জামানের বাড়ি থেকে গাড়লগাতি রহিমের বাড়ি পর্যন্ত সড়ক পাকাকরণ প্রকল্পটি এ বছরের উল্লেখযোগ্য উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে। আগে বর্ষাকালে হাঁটু পানি ও কাদার মধ্যে চলাচল করতে হতো; এখন ওই সড়ক দিয়ে সহজে যাতায়াত করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই পথে চলাফেরা ছিল দুর্ভোগের অন্য নাম। এখন পাকাকরণের পর পরিস্থিতি পাল্টে গেছে।শিক্ষা ও ক্রীড়া খাত:শিক্ষাখাতেও এসেছে পরিবর্তন। উপজেলায় ৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৭৮টি প্রাথমিক, ৭২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি ক্লাবে মোট ৪০০টি ফুটবল দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বেড়েছে। উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন বলেন, ‘উপজেলা প্রশাসনের দেওয়া ফুটবল দিয়ে খেলোয়াড়রা নিয়মিত খেলছে। এতে খেলাধুলার পরিবেশ তৈরি হয়েছে।’উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ বলেন, ‘আমাদের স্কুলেও ফুটবল দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এতে আনন্দ নিয়ে খেলছে।’সরকারি দপ্তরের সংস্কার:এছাড়া দীর্ঘদিন ধরে জরাজীর্ণ কয়েকটি সরকারি দপ্তর সংস্কার করা হয়েছে। ফলে সেবা কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পাদন করা সম্ভব হচ্ছে। সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, ‘আমাদের কার্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ছিল। এতে অফিসের কাজ করতে ভীষণ অসুবিধা হতো। এবার সংস্কারের পর অফিসে বসে নির্বিঘ্নে কাজ করা যাচ্ছে। কৃষকদের সেবা দিতে সুবিধা হচ্ছে।’সব প্রকল্পের বাস্তবায়ন কাজ নিয়মিত তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। তিনি বলেন, ‘উল্লাপাড়ার মানুষ এখন উন্নয়নের স্বাদ পাচ্ছে। আমরা জনস্বার্থ ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। অনিয়ম ছাড়াই প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় শহরের Read more

দাবি না মানলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ
দাবি না মানলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ

কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোলট্রি খাত ‘ধ্বংসের পথে’ যাওয়ার প্রতিবাদে এবং প্রান্তিক খামারিদের অধিকার রক্ষার স্বার্থে তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন Read more

চাটমোহরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর
চাটমোহরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর

পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি উদ্ধারকৃত একটি প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হান্ডিয়াল Read more

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

কুয়াকাটায় যথাযথভাবে উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস
কুয়াকাটায় যথাযথভাবে উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদা ও আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়নি বলে অভিযোগ উঠেছে। এই দিবসে Read more

পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট পাকুড়িতলা বালু পয়েন্ট
পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট পাকুড়িতলা বালু পয়েন্ট

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পাকুড়িতলা থেকে সোনাপোতা যাওয়ার রাস্তাটি পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে। বালু ব্যবসার নামে রীতিমতো পরিবেশ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন