বিসিএস ক্যাডার হওয়া এক গর্বিত স্বপ্নের নাম। এটি শুধু একটি চাকরি নয়, বরং দেশের সেবা করার এক মহৎ সুযোগ। একজন বিসিএস কর্মকর্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ঠিক এমনি চিন্তাধারা থেকে ছোটবেলা থেকেই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নকে বুকে ধারণ করে কঠোর পরিশ্রম করেছেন মো. শাকিল শেখ।শাকিল শেখ রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের দিনমজুর মো. আব্দুল খালেক ও মা দোলেনা বেগমের সন্তান। তিনি ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।শাকিল শেখ কিশোরপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং পরবর্তীতে বাঘা শাহ দৌলা সরকারি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাবনা মেডিকেল কলেজে ভর্তি হন এবং সফলভাবে এমবিবিএস সম্পন্ন করেন।শাকিল শেখ তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বড় ভাই বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত এবং ছোট ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন। শাকিল শেখ ১ বছর পূবে বিয়ের কাজ সম্পূর্ণ করেন।একই গ্রামের সাকিবুর রহমান সাকিব জানান, শাকিল ছোট থেকেই নম্র, ভদ্র ও পরিশ্রমী। তিনি পরিবারের পৃষ্ঠপোষক ও নিজের শ্রমের মাধ্যমে এই সফলতা পেয়েছেন। তার এ সাফল্যে আমরা সবাই আনন্দিত।শাকিল শেখ বলেন, ‘আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বিসিএস ক্যাডার হবো। আল্লাহ তা’আলা আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। আমি ৪৬তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, যদিও লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি। ৪৮তম বিসিএসটি শুধুমাত্র ডাক্তারদের জন্য ছিল। আমি নিয়মিত সকল বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছি এবং সর্বশেষে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি।’শাকিল শেখের বাবা বলেন, ‘ছেলের এই সাফল্যে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ছোটবেলা থেকেই ওর লক্ষ্য ছিল বিসিএস ক্যাডার হওয়া, আর আজ আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা পরিবারের সবাই ওর জন্য দোয়া করেছি, ও অনেক পরিশ্রম করেছে।’প্রত্যন্ত গ্রামের স্কুল ও উপজেলা পর্যায়ের কলেজ থেকে পড়াশোনা করেও যে জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব হয়, তার দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করেছেন শাকিল শেখ। তার এই অর্জনে পুরো বাঘা উপজেলা বাসী গর্বিত ও আনন্দিত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ

মাদারীপুরের কালকিনিতে  নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৩ মার্চ) Read more

সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম
সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

যশোরে দুই শিশু সন্তানকে মারধরের প্রতিবাদ করায়  স্বামী- স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর Read more

শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১
শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১

কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে বেপরোয়াভাবে চালানোর সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী   এক কিশোরের Read more

জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু'কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (২৭ জুলাই) Read more

নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন