সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সৎকার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সনাতনী জামায়াত হিন্দু উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি বাবলু ভৌমিকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। মরদেহটি উল্লাপাড়া ঝিকিড়া গ্রামের গনেষ বনিক এর স্ত্রীর মিনা বনিক।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহৃত উল্লাপাড়া মহাশ্মশানে সৎকার করতে গেলে ঘোষগাঁতী গ্রামের বাবলু ভৌমিক সৎকারে বাধা দেন। এতে উত্তেজনার সৃষ্টি হলে সৎকার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ক্ষুব্ধ সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষ মরদেহ নিয়ে উপজেলা পরিষদে গিয়ে বিক্ষোভে অংশ নেন এবং ঘটনার সুষ্ঠু সমাধান ও নিরাপদ সৎকারের দাবি জানান।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ধর্মীয় অধিকার লঙ্ঘন করে পরিকল্পিতভাবে সৎকারে বাধা দেওয়া হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।অভিযুক্ত উপজেলা সনাতনী হিন্দু শাখার সভাপতি বালবু ভোমিক এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গতকাল রাতে ঝিকিড়া মহল্লার একজন মারা যান। রাতে তারা মহদেহটি উল্লাপাড়া মহাশ্মশানে সৎকার করা হবে বলে মাইকিং করেন এবং আমাকে ফোন দিয়ে উল্লাপাড়া মহাশ্মশানের চাবি চান। কিন্তু আমার কাছে উল্লাপাড়া মহাশ্মশানের চাবি নাই মর্মে জানিয়ে দেই।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরফি বলেন, আজ সকালে হিন্দু সম্প্রদায়ের এক বৃদ্ধা মারা যান। পরে নিহতের পরিবার মহাশ্মশানের চাবি চাইলে বাবলু ভৌমিক চাবি না দিয়ে তাদের পাঠিয়ে দেন। পরবর্তী সময়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে বলে চাবি দেওয়া হয়েছে।এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।উল্লেখ্য, ৫ আগস্টের আগে উল্লাপাড়া মহাশ্মশান নামে নামকরন ছিলো। বর্তমানে সেটি ঘোঁষগাঁতী হিন্দু মহাশ্মশান নামে নামকরণ করা হয়েছে। আর এ নিয়েই হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলে আসছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১
যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১

যশোরের শার্শার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যাওয়া ঘর জামাই সিরাজ (৪৮) কে গ্রেফতার করেছে শার্শা থানা Read more

কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

কুষ্টিয়ার মিরপুরে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুই পুলিশকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে এক আসামি। শুক্রবার(২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানা Read more

ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু
ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫ দিনব্যাপী ‘আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে শুরু হওয়া ওই Read more

যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করার যে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তা প্রত্যাখ্যান করেছে তেহরান। বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি Read more

ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান
ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ভালো ও মানবিক মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব হবে না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে Read more

খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী
খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন