সিলেট ও তার আশপাশের এলাকায় আজ সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৫.২। মাত্র ৩০ সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৫.৪। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের গোয়াহাটির কাছে মরিগাও এলাকা, যেখান থেকে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। তিনি আরও জানিয়েছেন, ৫.৪ মাত্রার এই ভূমিকম্প মধ্যম মানের হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে কিংবা দেশের উত্তর বা পূর্ব পাশের যেকোনো ফল্ট এলাকায় আফটারশকের সম্ভাবনা রয়েছে।স্থানীয় প্রশাসন এবং ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা
‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “শেখ হাসিনাতেই আস্থা” স্লোগানে গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের Read more

আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।বৃহস্পতিবার Read more

কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম
কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের হাজীগঞ্জ-বাতিরঘাট সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। সংস্কারকাজ শেষ হওয়ার Read more

মির্জাপুরে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মির্জাপুরে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ মে) দুপুুরে এ কার্যক্রমের উদ্বোধন করা Read more

কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ
কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই জয়ের মাধ্যমে আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন