২০২৬ সালের ঈদে গানের বাজারে এক অনন্য চমক ঘটেছে। সাধারণত এই সময় সিনেমার গানই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র—মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ সিনেমার গান দর্শকের মনে তেমন দাগ রাখতে ব্যর্থ হয়েছে। বিপরীতে, সব আলো কেড়ে নিয়েছে ঈদের বিশেষ নাটক ‘গোলাপি’-এর গান ‘আগুন’।সিএমভি ব্যানারে নির্মিত ঈদের বিশেষ নাটক গোলাপি-এর গান ‘আগুন’ মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। চলচ্চিত্রধর্মী ভিডিও নির্মাণ, প্রেমময় গীতিকবিতা, আকর্ষণীয় সুর এবং দৃষ্টিনন্দন পারফরম্যান্স—সব মিলিয়ে গানটি অল্প সময়েই দর্শকমনে জায়গা করে নিয়েছে।গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই।গানটির অপ্রত্যাশিত সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল বলেন, “আমরা ‘আগুন’ গানটি বিশেষ কোনো হিট করার পরিকল্পনা নিয়েই তৈরি করিনি। গল্পের প্রয়োজনেই গানটি করা হয়েছে। কিন্তু দর্শক যেভাবে গ্রহণ করেছে, তা সত্যিই অবাক করার মতো। মনে হচ্ছে গানটি নিজের পথ খুঁজে নিয়েছে।”প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “ভালো কনটেন্ট থাকলে মাধ্যম কোনো বাধা নয়। আমরা সব সময় মানসম্মত কাজ করতে চেষ্টা করি। ‘আগুন’ সেই ধারাবাহিকতার অংশ। দর্শক এখন প্ল্যাটফর্ম দেখে না, তারা ভালো কনটেন্ট খোঁজে। নাটকের গান হলেও সিনেমার গানকেও ছাড়িয়ে যেতে পারে এটি।”আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের ৩ গুপ্তচরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস
ইসরায়েলের ৩ গুপ্তচরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। এই ঘটনাটি গাজা সিটির আল-শিফা হাসপাতালের সামনে ঘটেছে এবং এর Read more

Buusti Casino arvostelu: bonustiedot, kierrätysvaatimukset ja tarjoukset
Buusti Casino arvostelu: bonustiedot, kierrätysvaatimukset ja tarjoukset

Buusti Casino arvostelu – kaikki mitä sinun tulee tietää Kun etsit uutta nettikasinoa Suomessa, yksi hakusano, jonka kohtaamme usein, on Read more

আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’
আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী Read more

তীব্র গরমে অতিষ্ঠ কিশোরগঞ্জবাসী
তীব্র গরমে অতিষ্ঠ কিশোরগঞ্জবাসী

গত কয়েকদিনের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা কিশোরগঞ্জের সাধারণ মানুষের। রোদের প্রখরতা বৃদ্ধি পাওয়ায় অনেকেই গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। প্রতিদিনই তাপপ্রবাহ Read more

নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন
নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম হাবিবুর রহমান হাবিব । মৃত্যুকালে তার বয়স হয়েছিল নয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন