অটিজমের শিকার বাচ্চাদের অনেককেই ছোটবেলা দেখে বোঝার উপায় থাকে না যে অটিজমের শিকার। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন কথা না বলতে পারা, অস্থিরতা, ভায়োলেন্ট হওয়াসহ অন্যান্য লক্ষণ প্রকাশিত হতে থাকে, তখন বাবা–মা এই শিশুকে নিয়ে একা হয়ে পড়েন। তখন এই বাচ্চার যথাযথ থেরাপি, স্পেশাল স্কুল, বিহেভিয়র থেরাপি নেওয়ার মতো সচেতনতা বা সাহস বাবা–মায়ের থাকে না। সচেতনতার অভাবে সঠিক গাইডেন্সও পান না। “অটিজম ও মানবতা–প্রতিটি জীবনেরই মূল্য আছে” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশে পালিত হচ্ছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। তবে এখনো অটিজম শব্দটির সঙ্গে একধরনের সামাজিক জড়তা বা নেতিবাচক ধারণা জড়িয়ে আছে।অটিজমে আক্রান্ত মানুষদের জন্য প্রয়োজন পর্যাপ্ত থেরাপি সেন্টার, স্পিচ থেরাপি এবং বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারকেই এসব উদ্যোগ নিতে হবে। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতির মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হচ্ছে।দিবসটির মূল লক্ষ্য হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।এ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সামাজিক সংগঠন নানা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে। এসব উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের একসঙ্গে মেলামেশা ও নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে।অটিজমে আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের জীবনমান উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম
হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম

হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য একটি সহজ উপায় হলো Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ আগস্ট)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ আগস্ট)

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। অপরদিকে, ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ড চলছে। আজ কোর্টে নামবেন শীর্ষ Read more

নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা কাতারের
নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা কাতারের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ ধারণার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মন্তব্য Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে 'মডেল'টা অনুসরণ করছে, আওয়ামী লীগের Read more

বঙ্গোপসাগরে আরাকান আর্মির তান্ডব, আতঙ্কে বাংলাদেশি জেলেরা
বঙ্গোপসাগরে আরাকান আর্মির তান্ডব, আতঙ্কে বাংলাদেশি জেলেরা

বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে একের পর এক বাংলাদেশি জেলে অপহরণের ঘটনা ঘটছে। এ ঘটনায় কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য নতুন করে কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার। সরকারের এই কঠোর অবস্থানের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন