সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার স্বামী যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন।শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে নিজ বাসভবনে ওই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী সামিহা খাতুন (২৪) ও তার স্বামী শাকিল হোসেন (২৬)। তারা একই এলাকার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে সামিহা খাতুন অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর গভীর রাতে তার স্বামী ঘরে থাকা অবস্থায় হেলাল উদ্দিন তাদের ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। তিনি আমার বিছানায় উঠে আসেন। আমি চিৎকার দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন প্রতিবেশীরা এগিয়ে আসে। হেলাল উদ্দিন ঘটনাস্থলে লুঙ্গি ও জুতা ফেলে রেখে পালিয়ে যান, বলেন সামিহা খাতুন।ভুক্তভোগীর স্বামী শাকিল হোসেন বলেন, আমার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছে জামায়াত নেতা হেলাল উদ্দিন। এ ঘটনার বিচার চেয়ে এলাকায় বলেছি, কিন্তু কেউ বিচার দেয়নি। উল্টো আমাদের পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই থানায় মামলা করতেও পারছি না।প্রতিবেশী আনিছুর রহমান জানান, গভীর রাতে চেঁচামেচি শুনে আমি বাইরে আসি। তখন দেখি হেলাল উদ্দিন দৌড়ে পালাচ্ছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।তবে অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষরা আমার সম্মানহানি করার চেষ্টা করছে। যিনি অভিযোগ করেছেন, তার স্বামী নেশাগ্রস্ত এবং এলাকায় খারাপ পরিচিতি রয়েছে।এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় টিএমএসএস মাঠকর্মি মোমিন ইসলাম ও ভ্যান চালক সুরুত আলী নামে দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় টিএমএসএস Read more

দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা
দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ Read more

কোটালীপাড়ায় বিএনপির নেতাকে পিটিয়ে আহত
কোটালীপাড়ায় বিএনপির নেতাকে পিটিয়ে আহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পূর্ব শক্রতাও বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদার Read more

আশির দশকের কৃষি
আশির দশকের কৃষি

Source: রাইজিং বিডি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ Read more

আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী
আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী

কোটা আন্দোলনের কারণে নয়, বরং আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার বিদায় হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন