কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় চালু হয়েছে। রাত ৯টা ৬ মিনিটে দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের একটি বিমান অবতরণ করার মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়।শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ শনিবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রাত ৯টায় ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি জানানো হয়েছিল।এদিকে বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল Read more

ট্র্যাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা
ট্র্যাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

তিন বছরেও সড়কের কাজ শেষ না হওয়া ভোগান্তি চরমে, দেওয়া হয়নি ক্ষতিপূরণ
তিন বছরেও সড়কের কাজ শেষ না হওয়া ভোগান্তি চরমে, দেওয়া হয়নি ক্ষতিপূরণ

ভূমি অধিগ্রহণে থমকে আছে নওগাঁ-বদলগাছি আঞ্চলিক সড়কের প্রশস্তকরণের কাজ। তিন বছরেও শেষ হয়নি মাত্র ১০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ।অভিযোগ, ১০ Read more

বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি
বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, নারী শিক্ষার্থীদের জন্য টিএসসিতে পৃথক নামাজের স্থান নির্মাণ, ছাত্রী হলের সিট সংকট Read more

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন