সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমৃতা রাণী হালদার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে অমৃতা রাণীর বাবা রঘুনাথ হালদার বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।এর আগে দুপুরে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া মহল্লায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূ অমৃতা রাণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী জীবন বর্মন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।গৃহবধূর পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা জানান, অমৃতা রাণীকে দীর্ঘদিন ধরে স্বামী জীবন বর্মন, তার মা ও ছোট ভাই মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। প্রতিবাদ করলেই তাকে মারধর করা হতো।অমৃতার ভাই সমীর হালদার বলেন, ‘জীবন বর্মন মাদকাসক্ত হয়ে প্রায়ই আমার বোনের ওপর অমানবিক নির্যাতন চালাতো। নির্যাতনের কারণে বোনটি মানসিকভাবে ভেঙে পড়েছিল।’উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, গৃহবধূর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে। তবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং মামলাটি রেকর্ড করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি
সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে Read more

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ
ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে একের পর এক সংঘর্ষে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভারভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। Read more

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর Read more

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ Read more

টানেলের দেশে পিছিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত
টানেলের দেশে পিছিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। কর্ণফুলী টানেলের উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রাম শহর থেকে এ সৈকতের Read more

থানা হাজতে যুবকের মৃত্যুর কারণে তিন পুলিশ সদস্য প্রত্যাহার, স্থানীয়দের বিক্ষোভ
থানা হাজতে যুবকের মৃত্যুর কারণে তিন পুলিশ সদস্য প্রত্যাহার, স্থানীয়দের বিক্ষোভ

কক্সবাজারের চকরিয়া পুলিশের হেফাজতে থাকা যুবকের মৃত্যুতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বিক্ষোভকারীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে। এরপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন