রাজধানীর কুড়িল এলাকায় আবারও সড়কে নেমে এসেছে পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন ও ভাতার দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে তারা সড়ক অবরোধ শুরু করে। এতে সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। এর আগে, মাসের শুরুতে একই দাবিতে আন্দোলনে নেমেছিলেন এই গার্মেন্টস শ্রমিকরা। তখন ১০ সেপ্টেম্বরের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছিলেন। কিন্তু আশ্বাস অনুযায়ী কোনো অগ্রগতি না হওয়ায় ফের সড়কে অবস্থান নেন তারা।ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড্ডার কুড়িল এলাকায় ইউরোজোন ফ্যাশন নামক পোশাক কারখানার প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।এছাড়া এয়ারপোর্ট রোডে, বিশেষ করে উত্তরা থেকে ঢাকা এবং ঢাকা থেকে ময়মনসিংহ সড়কে প্রায় ২০০ শ্রমিকের অবস্থানের কারণে উভয় দিকেই যান চলাচলে বিঘ্ন ঘটে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে ১১২টি মোবাইল সিমসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
নীলফামারীতে ১১২টি মোবাইল সিমসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় ১১২টি মোবাইল সিমসহ মিঠু চন্দ্র রায় (২৮) নামের এক অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ Read more

নারায়ণগঞ্জে ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষণা
নারায়ণগঞ্জে ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষণা

অতিরিক্ত কর আরোপ না করে এবং নতুন রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ Read more

সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন
সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

কাল থেকে ফের ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে
কাল থেকে ফের ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে

আরিফ জাওয়াদ, ঢাবিআগামীকাল সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফের যানচলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। এলাকার সাতটি প্রবেশপথে আবারও যান চলাচল নিয়ন্ত্রণ Read more

ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে জানিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে Read more

হুমায়ুন ফরীদির ৭৩তম জন্মদিন আজ
হুমায়ুন ফরীদির ৭৩তম জন্মদিন আজ

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছেন হুমায়ুন ফরীদি। তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে।বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন