নড়াইলে প্রথমবারের মতো শুরু হয়েছে মাশরুম চাষ। নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের কৃষক অসিত বসু লিখে ফেলেছেন নতুন সাফল্যের গল্প। নিজ উদ্যোগে মাশরুম চাষ শুরু করে আজ তিনি সফল উদ্যোক্তা। প্রথমে মাত্র ৫০টি স্পন দিয়ে শুরু করলেও, এখন অসিতের খামারে রয়েছে ৭০০ স্পন। ওয়েস্টার জাতের এই মাশরুম থেকে প্রতিদিন তিনি পান ৪ থেকে ৫ কেজি ফলন। প্রতি মাসে বিক্রি হয় ১০০ কেজি মাশরুম, আয় হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। বিক্রি করছেন অনলাইন ও অফলাইনে। অসিত বসু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে নিজের ঘরের এক কোণে শুরু করেন মাশরুম চাষ। খামারের নাম দিয়েছেন অসিত মাশরুম পল্লী সেন্টার। খামারে পলিথিন মোড়ানো প্যাকেট থেকে যখন সাদা সাদা মাশরুম মাথা তোলে, তখনই বোঝা যায়, পরিশ্রম বিফলে যায়নি।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে অসিতের বাড়িতে গিয়ে দেখা যায়, আধাপাকা টিনের ঘরে পলিথিন মোড়ানো প্যাকেট থেকে বেরিয়ে এসেছে সাদা মাশরুম। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছিলেন তিনি। খামারের কাজে স্ত্রী ও ছেলে সাহায্য করে থাকেন।এ সময় অসিত বসু বলেন, ‘আমি কৃষক পরিবারের ছেলে। কৃষি অফিসের সহযোগিতায় ঢাকায় ১০ দিনের প্রশিক্ষণ নিয়েছি। পরে কৃষি অফিস থেকে চাষের উপকরণ, একটি ঘর, এমনকি মাশরুম দিয়ে চপ তৈরি করে সেগুলো বাজারে বিক্রির জন্য ভ্যান গাড়ি দিয়েছেন। এক মাসের তারুণ্যের মেলায় ১২ থেকে সাড়ে ১২ মন মাশরুমের চপ বিক্রি করেছি দুই থেকে আড়াই লাখ টাকা। এক থেকে দেড় লাখ টাকা আয় হয়েছে আমার।’অসিতের সাফল্যে উৎসাহী হচ্ছেন অন্যরাও। কম খরচে অধিক লাভ হওয়ায় ওই এলাকায় আরও ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা মাশরুম চাষে আগ্রহী হয়ে কাজ করছেন। স্থানীয় অনেকেই প্রতিদিন খামারে গিয়ে শিখছেন কিভাবে মাশরুম চাষ করতে হয়। এখান থেকে মাশরুম চাষ শিখে অল্প সময়ের মধ্যেই তারা চাষ শুরু করবে। খড়কুটো, কাঠের গুড়া, গমের ভুসি, ক্যালসিয়াম চুন ও পানি মিশিয়ে তৈরি করেন মাশরুম চাষের উপযোগী পরিবেশ। তারপর জীবাণুমুক্ত করে রাখা হয় ল্যাবে, ২৮ দিন পর প্রস্তুত হয় মাদার টিস্যু। সেখান থেকেই জন্ম নেয় এই সুস্বাদু ও পুষ্টিকর মাশরুম।নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জমান সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘মাশরুম চাষ সম্পর্কে সম্মুখ ধারণা সেটা তিনি ট্রেনিংয়ে পেয়েছিলেন। সেই অনুযায়ী তিনি মাশরুম চাষ শুরু করেছেন। এখান থেকে যে মাশরুম উৎপাদন করছেন, এই উৎপাদিত মাশরুম তিনি বিভিন্ন শ্রেণীর ভক্তাদের নিকট পৌঁছে দিচ্ছেন। তার দেখাদেখি ওই এলাকার অনেক কৃষক মাশরুম চাষে আগ্রহী আছেন। স্বল্প খরচে এবং স্বল্প ব্যয়ে বাড়ির আশেপাশে অব্যবহৃত জমিতে যদি মাশরুম চাষ করা যায়, তারা উপকৃত হতে পারেন। তার সঙ্গে আরও ৩০ জন যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন, তারা দুই দিনের ট্রেনিং নিয়েছেন। তারা একসঙ্গে কাজ করলে ওই এলাকাটা মাশরুম পল্লি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।’তিনি আরও বলেন, ‘উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদেরকে সব সময় আমরা কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। মাশরুম একটি পুষ্টিকর ও সুপারফুড। যা সারা বিশ্বে বহুলভাবে পরিচিত। আমরা চাই মাশরুমের এই পুষ্টিকে কাজে লাগিয়ে পারিবারিক পুষ্টি উন্নয়নে সফলতা আমরা আনতে চাই।’কৃষি কর্মকর্তারা বলছেন, এভাবে শিক্ষিত তরুণরা যুক্ত হলে গ্রামে গ্রামে তৈরি হবে নতুন কর্মসংস্থান। অসিত বসু এখন শুধু একজন কৃষক নন, তিনি অনুপ্রেরণা। তার বিশ্বাস, একদিন নড়াইলের এই আলোকদিয়া হয়ে উঠবে “মাশরুম পল্লি”।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর মিরপুরে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা উদ্যোগ
রাজধানীর মিরপুরে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা উদ্যোগ

চলমান আগস্ট মাসকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজধানীর মিরপুর এলাকায় 'পার্টি নিরাপত্তা' জোরদারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মিরপুর Read more

আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’
আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’

যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য সামরিক প্রযুক্তিতে জার্মানি নিয়ে এসেছে সাইবার তেলাপোকা। এই বিশেষ তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম Read more

ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯
ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ Read more

ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ জানালেন চিকিৎসক
ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ জানালেন চিকিৎসক

বর্তমানে হার্ট অ্যাটাকের ঘটনা বিশ্বব্যাপী বাড়ছে। প্রতিদিনই কেউ না কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। অনেক সময় হৃদরোগ থাকা সত্ত্বেও কিংবা Read more

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে Read more

শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়েও জেতা হলোনা হংকংয়ের
শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়েও জেতা হলোনা হংকংয়ের

এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে হংকং। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা তোলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন