কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে নুর মোহাম্মদ (৪১) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়ে গেছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চরে এ ঘটনা ঘটে। এ ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ গরু ব্যবসায়ীর কোনো সন্ধান পাওয়া যায়নি। গরু ব্যবসায়ী নুর মোহাম্মদ উলিপুর উপজেলার কামালখামার এলাকার জহুরুল হকের ছেলে। তিনি পৈতৃক সূত্রে দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করে আসছেন।পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশেমবাজার ঘাট থেকে ২০-২৫ জন গরু ব্যবসায়ীকে নিয়ে একটি নৌকা সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের খেওয়ারচর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি নৌ পথে কাজিয়ার চর এলাকায় পৌঁছালে নুর মোহাম্মদ চলন্ত নৌকার কিনারায় প্রসাব করতে বসেন। এ সময় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।ওই ব্যবসায়ীর চাচা আরেক গরু ব্যবসায়ী মশিউর রহমান জানান, তারা কয়েকজন ব্যবসায়ী মিলে গরু কেনার জন্য খেওয়ার চর হাটে যায়। তার ব্যবসায়ী অংশীদাররা তার কাছে গরু কেনার দুই লাখ ৭০ হাজার টাকা রাখেন। এ ছাড়াও তার সঙ্গে নিজস্ব কিছু টাকা ছিল। কিন্তু প্রসাব করতে বসে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসসহ আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নামাজের চর তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির স্টেশন ইনচার্জ (উপপরিদর্শক) জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা করেও ব্যর্থ হয়। বর্তমানে ব্রহ্মপুত্র নদ খরস্রোত। আর যেখানে ঘটনা ঘটেছে, এর গভীরতা অন্তত ২০ ফুট। ফলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক

খুলনা জেলার ফুলতলায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— ফুলতলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা মো. সেলিম Read more

‘৫ আগস্টের আগের অবস্থায় আমরা ফিরতে চাই না’
‘৫ আগস্টের আগের অবস্থায় আমরা ফিরতে চাই না’

আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে কিন্তু আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার Read more

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক

বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে ৮ জন রোহিঙ্গা কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) Read more

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল Read more

নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন
নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন

সংসদীয় আসন ও ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন