কুড়িগ্রামের উলিপুর গভীর রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে মোক্তার আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ঘ‌রের সিঁধ কেটে ভেত‌রে প্রবেশ করে। পরে ঘরের ভেতরে রাখা একটি বাক্সের তালা ভেঙে নগদ প্রায় দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় কেউ কিছু টের পাননি।সকালে ঘুম থেকে উঠে ঘরের অবস্থা এলোমেলো দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে বিষয়টি প্রকাশ পায়। পরে বাক্স ভাঙা ও টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।স্থানীয়রা জানান, সাম্প্রতি সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) সাঈদ ইব‌নে সি‌দ্দিক ব‌লেন, বিষয়‌টি জানা‌ নেই। ‌খোঁজ নি‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌চ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির
বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির

নবজাতক কন্যাশিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তার মা মোসাদ্দেকা বেগম (২৪), নানা মৌলভী আজিজুল হক (৬৫) ও Read more

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরলেন কিশোরগঞ্জের আব্দুল কাদির
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরলেন কিশোরগঞ্জের আব্দুল কাদির

দুবাই থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে এই বিপর্যয়ে ভয়ঙ্কর অবস্থায় বেঁচে Read more

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দেশ দুটি একে-অপরের ওপর হামলা Read more

আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার
আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার

বরগুনার আমতলী পৌরসভার কালিবাড়ি ২নং ওয়ার্ডে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মহিলা কলেজের দক্ষিণ পাশে Read more

চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড
চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত পথসভা বিএনপি ও স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পণ্ড হয়ে গেছে। দলটির কেন্দ্রীয় নেতাদের Read more

দাফনের সময় নড়ে উঠল নবজাতক, হাসপাতালে ভর্তি
দাফনের সময় নড়ে উঠল নবজাতক, হাসপাতালে ভর্তি

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের সময় নবজাতকের নড়ে ওঠার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন