সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।তিনি বলেছেন, সংসদের কার্যক্রম দেখলে মনে হয় আমরা ভুলে যাচ্ছি সংসদ কীভাবে গঠিত হয়েছে? গণভোট হয়েছিল, কিন্তু দেখলে মনে হয় কিছুই হয়নি।রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। এসময় এ অনুরোধ জানান নাহিদ ইসলাম। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।৭১ বিধিতে আলোচনার মাঝখানে গণভোট ও জুলাই বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা করার জন্য নোট দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ প্রসঙ্গে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন নাহিদ ইসলাম। এটি রেওয়াজ ও সংসদের রীতিনীতি বিরুদ্ধে বলে মত দেন সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। এই নিয়ে কয়েক মুহুর্তের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে, এই রীতি স্পিকার চাইলে ভাঙতে পারেন এমন মতামত দেন তিনি। যদিও স্পিকার রীতি রেওয়াজ মেনে তা ৭১ বিধির পরে আলোচনার জন্য বলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক
বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিনের রিমান্ড Read more

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬টি, উৎপাদন ক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী
দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬টি, উৎপাদন ক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী

দেশের বিদ্যুৎ খাতে সক্ষমতার নতুন মাইলফলক স্পর্শ করেছে সরকার। বর্তমানে সারাদেশে সরকারি-বেসরকারিতে মোট ১৩৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল রয়েছে। এসব Read more

সেভিয়ার কাছে ধরাশায়ী বার্সেলোনা
সেভিয়ার কাছে ধরাশায়ী বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার কাছে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু সেই সুযোগ নষ্ট করেছে হ্যান্সি ফ্লিকের Read more

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। যেখানে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে Read more

সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!
সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!

আব্দুল আজিজ, একদিকে সেন্টমার্টিনের বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মী, অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং স্টাফ। সরকারি পদবির আড়ালে তার আসল পরিচয় একটাই- Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন