নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চাঞ্চল্যকর রতন (৩৮) হত্যাকাণ্ডের প্রধান আসামি ইয়ানুছ (৪০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার (০৩ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রামের পাঁচগাছির আরাজী কদমতলা এলাকা থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-১৩-এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে।ইয়ানুছ নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুগড়াকুল এলাকার মৃত নবুর ছেলে। গত ২৭ জুন সোনারগাঁয়ের ওলামানগর খালপাড় থেকে রতনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এর আগে র‍্যাব ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আরো তিন আসামিকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে।মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে রতন খুন হন বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানায়, রতন ও ইয়ানুছ দু’জনেই একই এলাকায় মাদক কারবার ও বিভিন্ন বিষয়ে আধিপত্য দেখাতেন। এ নিয়ে বিরোধে দুই বছর আগে রতন ইয়ানুছকে জখম করেন। রতন খুনের ১৫ দিন আগে তাদের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়।ফলে ইয়ানুছ তার সহযোগীদের নিয়ে রতনকে খুনের পরিকল্পনা করেন। ১৭ জুন ভোরে রতনকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ইয়ানুছসহ আট ঘাতক রতনকে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে এবং লাশ খালে ফেলে দেয়। ইয়ানুছের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আরো একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়ানুছকে সোনারগাঁ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ
শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় Read more

ভারতে কারাভোগের পর দেশে ফিরল দুই বাংলাদেশি
ভারতে কারাভোগের পর দেশে ফিরল দুই বাংলাদেশি

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে ভারতে কারাভোগের পর দেশে ফেরত আনা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল Read more

ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির
ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির

গাজায় চরম খাদ্যাভাব আর ইসরায়েলের ব্যাপক হামলার মুখে প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। ত্রাণ দেওয়ার কথা বলে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি Read more

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের Read more

মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বস্তা সড়াতে গিয়ে সাপের কামড়ে বাঞ্চা পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে তিনি নিজ Read more

বাউফলে লঞ্চ-পন্টুনের চাপে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন
বাউফলে লঞ্চ-পন্টুনের চাপে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে লঞ্চ ও পন্টুনের চাপে আব্দুর রহমান গাজী (১২) নামের এক কিশোরের ডান পায়ের পাতা প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন