রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নয়াদিল্লি রাশিয়ার তেল আমদানি কেনা চালিয়ে গেলে বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। খবর এনডিটিভির।রবিবার (০৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।ট্রাম্প বলেন, ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে সাহায্য না করে, তবে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে দেব। ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জানতেন তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি ‘তাকে খুশি করতে’ চেয়েছিল।তিনি দাবি করেন, ভারত এরইমধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ভারত) আমাকে খুশি করতে চেয়েছিল, প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন যে, আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বসাতে পারি।’গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।যদিও ভারত শুরু থেকেই দাবি করে আসছে, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু
ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু

নির্বাচন ঠেকানোর মতো সাহস কারো নেই। তবে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এটা এখন আমরা দাবি করছি। কিন্তু Read more

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ
ইসরায়েলে মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বিয়ারশেবায় মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লেগেছে। সিএনএনের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সামরিক Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক Read more

সরবরাহ কম, হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম
সরবরাহ কম, হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম লাফিয়ে বেড়েছে। সরবরাহ সংকটের কারণে কালো ও সবুজ দুই জাতের মরিচের দাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন