বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার (২৯ মে) রাতে দেওয়া পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস তথ্য জানিয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ শুক্রবার (৩০ মে) সকাল ৭টায় গণমাধ্যমকে জানান, গভীর নিম্নচাপটি এখনো স্থল গভীর নিম্নচাপ রূপে আছে। এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে  এগোচ্ছে। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে।শুক্রবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। রাজধানীতেও আজ সারা দিন এভাবে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।এটিএম নাজমুল হক জানান, শনিবার রংপুর , রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপের পরবর্তী সময়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।উত্তাল বঙ্গোপসাগর তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ৩ থেকে ৫ ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা ও লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। কুয়াকাটায় উত্তাল সাগর আর জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা। এমন অবস্থায় মাছধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে খামারে আগুন, পুড়ে ছাই হলো ৬শ হাঁস-মুরগী
মধ্যরাতে খামারে আগুন, পুড়ে ছাই হলো ৬শ হাঁস-মুরগী

ভোলার বোরহানউদ্দিনে মধ্যরাতে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হলো ৬শ হাঁস মুরগীসহ একটি খামার। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি Read more

এশিয়া কাপ খেলতে ভারতে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে বাংলাদেশ হকি দল

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে এএইচএফ মেনস হকি এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ এসে যায় বাংলাদেশের Read more

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ
নেতানিয়াহুর সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। আজ সোমবার মার্কিন Read more

পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ
পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবেন। এনডোর্সমেন্টের পরিমাণ বেশি Read more

যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১
যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১

যশোরের শার্শার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যাওয়া ঘর জামাই সিরাজ (৪৮) কে গ্রেফতার করেছে শার্শা থানা Read more

জীবননগরে শিশু বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ
জীবননগরে শিশু বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে ৮ বছরের শিশুকে একাধিকবার বলাৎকার করার অভিযোগ উঠেছে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত কেসমত আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন