রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (বয়স অজ্ঞাত) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রের তথ্য অনুযায়ী, এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়েছে।এটি এ ধরনের প্রথম ঘটনা নয়। গত বছর সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় একইভাবে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। তখনও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরপর এমন দুটি ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।জানা গেছে, মেট্রোরেলের উড়াল লাইনের পিলারের সঙ্গে স্থাপিত রাবারের এসব বিয়ারিং প্যাড প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলোর কাজ হলো ট্রেন চলাচলের সময় কাঠামোকে স্থিতিশীল রাখা। এগুলো ক্ষতিগ্রস্ত বা বিচ্ছিন্ন হলে উড়ালপথে দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই সতর্কতার অংশ হিসেবে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে শপথ নিলেন তিন মন্ত্রী
নেপালে শপথ নিলেন তিন মন্ত্রী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভায় তিন সদস্যের নাম ঘোষণা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তারা শপথ গ্রহণ Read more

শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক ঘোষণা করেছেন আদালত। তাদের নাম Read more

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়াররে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দেশটির গোমাল থেকে ট্যাংকের দিকে যাওয়ার সময় পুলিশের একটি Read more

তীব্র তাপদাহের বিষয়ে ডিএনসিসির সতর্ক বার্তা
তীব্র তাপদাহের বিষয়ে ডিএনসিসির সতর্ক বার্তা

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী, আগামী তিনদিন মাঝারী থেকে তীব্র তাপদাহের শঙ্কা রয়েছে। সেকারণে আগামী ১১, ১২ এবং ১৩ মে Read more

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা Read more

‘স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’
‘স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’

পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন