চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদ তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে ১১০ লিটার দেশীয় চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকার একটি ফসলি জমির মাঝখানে পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব মদ ও উপকরণ জব্দ করা হয়।আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ বারশত ভোলা শাহ ফকিরের বাড়ির মো. জাগিরের পুত্র মো. জামাল (৩৫) এবং একই এলাকার মো. জানে আলমের পুত্র মো. পারভেজ (২৮)।পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) এর নেতৃত্বে আনোয়ারা থানার একটি চৌকস দল রাতের অন্ধকারে পূর্ব বরৈয়া এলাকায় হানা দেয়। অভিযানে প্রায় ৫০০ লিটার গাজনকৃত তরল পদার্থ (যা থেকে মদ তৈরি হয়) এবং প্রস্তুত অবস্থায় থাকা ১১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া, মদ তৈরির ড্রাম, পাত্র ও বিভিন্ন রাসায়নিক সরঞ্জামও জব্দ করা হয়।এসময় ঘটনাস্থল থেকেই মদ উৎপাদনকারী জামাল ও পারভেজকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় গোপনে মদ উৎপাদন ও বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে ফসলি জমির মধ্যবর্তী একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া  শেষে আদালতে পাঠানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ শতাংশ বেতন কমিয়ে স্বপ্নের ক্লাবে যাচ্ছেন রাশফোর্ড
৩০ শতাংশ বেতন কমিয়ে স্বপ্নের ক্লাবে যাচ্ছেন রাশফোর্ড

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল বদলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড। ২০২৪-২৫ মৌসুমের শেষ থেকেই গুঞ্জন উঠেছিল Read more

গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও
গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও

বরিশালের গৌরনদীতে একের পর এক চুরির ঘটনা থামছেই না। দিন-রাত আতঙ্কে রয়েছেন টরকী বন্দরসহ গৌরনদীর ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা। গতকাল Read more

হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়
হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়

চেহারায় এক শান্ত-সন্তুষ্ট হাসি। হাতে কিছু শিশুদের বই, আর ছোট্ট একটি ব্যাগে কলম, ব্রাশ আর সেলাইয়ের সুই। দেখে মনে হতে Read more

গোয়ালন্দে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত, গুরুতর আহত শিশু
গোয়ালন্দে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত, গুরুতর আহত শিশু

রাজবাড়ীর গোয়ালন্দে মাইক্রোবাসের ধাক্কায় শাবানা আক্তার নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শিশু গুরুতর আহত হয়েছে।রবিবার (৬ Read more

অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির
অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকারের কেউ যেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে না পারেন, সে জন্য অধ্যাদেশ জারি করার প্রস্তাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন