আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি। এসব ভোটকেন্দ্রের মধ্যে ভোটকক্ষ ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি, ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। সভায় জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন ভোটার, ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষ ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে সম্ভাব্য ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন ভোটার হতে পারে (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সকল ভোটারসহ)। এই নির্বাচনে সম্ভাব্য ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্রসহ মোট ৪৫ হাজার ৯৮টি ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ১৯ হাজারটি অতিরিক্ত ভোটকক্ষসহ মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ হতে পারে। উক্ত ভোটকেন্দ্রে সম্ভাব্য মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণকারী কর্মকর্তার প্রয়োজন হবে। পূর্বের সকল নির্বাচনে প্রয়োজনের চেয়ে ১০% বেশি ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। এর মধ্যে থেকে প্রয়োজনীয় জনবলসহ ৫% অতিরিক্ত ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন (৫% বৃদ্ধিসহ) ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করতে হবে বলে জানানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় দলের প্রধান স্পনসরশিপ ছাড়ছে ড্রিম ইলেভেন
ভারতীয় দলের প্রধান স্পনসরশিপ ছাড়ছে ড্রিম ইলেভেন

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে আর থাকছে না ড্রিম ইলেভেন। অনলাইন গেমিং সংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর Read more

বৃষ্টির মধ্যে বায়ুদূষণের কবলে ঢাকা
বৃষ্টির মধ্যে বায়ুদূষণের কবলে ঢাকা

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের Read more

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট
মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট

মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় শনিবার গভীর রাতে স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে Read more

ইরান ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে: হোয়াইট হাউজ
ইরান ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে: হোয়াইট হাউজ

সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি Read more

পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাল ৫ম শ্রেণীর জিসান
পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাল ৫ম শ্রেণীর জিসান

দীর্ঘসময় পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জিসান (১০)।  জাদুকরেরা মুগ্ধ করে সবাইকে। তাঁর অনন্যশৈলী মন্ত্রমুগ্ধ Read more

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন