পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম সিরাজ (৫২) ফতে মোহাম্মদপুর প্রামাণিকপাড়া এলাকার কেডি আহম্মেদের ছেলে। নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে পুলিশ জানায়। ঈশ্বরদী থানার এসআই রফিকুল ইসলাম জানান, সকালে ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার বেনারসি পল্লীর পাশে একটি ধানক্ষেতে সিরাজুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, নিহত সিরাজুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। তিনি রাতভর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের
আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ Read more

ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি
ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জেরুজালেমের গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক (পাদরি) থিওফিলাস জিয়ানোপোলোস একটি চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন। ৬৩৮ সালে মুসলিমদের Read more

১ জুলাই: নামাজের সময়সূচি
১ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে Read more

বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ
বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ

একটা সময় ছিল যখন ভিডিও কলিংয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিল স্কাইপ। অফিস মিটিং থেকে শুরু করে দূর দেশে থাকা প্রিয়জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন