নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা।মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যার পর হঠাৎ করে জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। এতে সদর, মদন, আটপাড়া, কেন্দুয়া ও পূর্বধলা উপজেলাসহ বিস্তীর্ণ হাওড়াঞ্চলের ধানক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।কৃষকরা জানান, ধান পরিপক্ক হওয়ার পূর্বে এমন শিলাবৃষ্টি তাদের জন্য বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেতেই শিলার আঘাতে ধানের শীষ নষ্ট হয়ে গেছে, ফলে ফলনের আশা অনেকটাই কমে গেছে।হাওড় অঞ্চলের কৃষকদের আশঙ্কা, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ধান ঘরে তোলা কঠিন হয়ে পড়বে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।এদিকে হঠাৎ শিলাবৃষ্টিতে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। এখনো ধান পুরোপুরি পরিপক্ক না হওয়ায় এবং আবহাওয়া স্থিতিশীল না থাকায় তাদের শঙ্কা কাটছে না।ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্ধুর ঘরে ঢুকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেফতার
বন্ধুর ঘরে ঢুকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে খাইরুল Read more

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সভাপতি গ্রেপ্তার
ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সভাপতি গ্রেপ্তার

রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহের জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী Read more

গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১
গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ব্রীজ নির্মাণকাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ব্রীজ নির্মাণকাজ শুরু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের হাজারিখীল বুড়াইছড়ি খালের উপর ব্রীজ নির্মাণ নিয়ে দীর্ঘদিনের তামাশা, গড়িমসি আর প্রশাসনিক নিস্ক্রিয়তার অবসান ঘটিয়ে Read more

হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন