মাধবপুর উপজেলার শাহাজীবাজার দরগা গেইট এলাকায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মোতালিব মিয়ার ছেলে। তিনি ইন্টারনেট কোম্পানির কাজে সিলেট জিন্দাবাজার থেকে মাধবপুরে লাইন টানতে এসেছিলেন। স্থানীয়রা জানান, বিল্ডিংয়ের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে ক্যাবল লাইন লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ফায়ার স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূইয়া জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রায়হান মারা যান। আমরা মরদেহ উদ্ধার করে মাধবপুর থানায় হস্তান্তর করেছি।’মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, স্বজনদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ আবু সাঈদের ছবি আঁকা টি-শার্ট পরে গাজার কাছাকাছি শহিদুল আলম
শহীদ আবু সাঈদের ছবি আঁকা টি-শার্ট পরে গাজার কাছাকাছি শহিদুল আলম

চলমান গাজা উপত্যকায় নৃশংসতার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নিতে নিয়েছেন দৃকের Read more

গবিতে বাস মেরামতে অনিয়মের অভিযোগ, তদন্ত আটকে ২ মাসের বেশি
গবিতে বাস মেরামতে অনিয়মের অভিযোগ, তদন্ত আটকে ২ মাসের বেশি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) একটি বাস মেরামতের সময় টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির দুই কর্মকর্তার বিরুদ্ধে। শুধু অর্থ Read more

টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেপ্তার
টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার টাঙ্গাইলের Read more

যারা পিআর চাচ্ছে, তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে: খোকন তালুকদার
যারা পিআর চাচ্ছে, তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে: খোকন তালুকদার

আজ যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এ দেশে সেটি কোনোভাবেই হতে দেওয়া Read more

আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার কথা জানালেন ট্রাম্প
আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার কথা জানালেন ট্রাম্প

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তিনি এমন এক সময় এ ঘোষণা দিয়েছেন, Read more

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’
‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন