সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের ন্যায় এবারও বরিশাল শহর থেকে শুরু করে জেলার দশ উপজেলার কয়েকটি স্থানে পালিত হচ্ছে ঈদ-উল-আযহা। দেশে রাষ্ট্রীয়ভাবে আগামীকাল শনিবার ঈদ উৎসব পালনের ঘোষণা দেওয়া হলেও এসব গ্রামে একদিন আগে শুক্রবার (০৬ জুন) ঈদ উদযাপিত হচ্ছে।এরা চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে এবং মক্কা নগরীর সাথে তাল মিলিয়ে এরা ঈদ উদযাপন করে আসছেন। বরিশাল বিভাগে এদের ৭৫টি মসজিদ রয়েছে।বিভাগীয় প্রধান মসজিদ নগরীর ২৩নং ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ী এলাকায়। সকাল ৮টায় এই মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা এক অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। পাশাপাশি তারা পশু জবাই দিয়ে কোরবানি শুরু করেন।এ ছাড়া নগরীর জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এবং সদর উপজেলার সাহেবের হাট এলাকায়ও আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।অন্যদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশা এই ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবার, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং ও লাহারহাট গ্রামে চন্দনাইশ এলাহাবাদ জাহাগিরিয়া শাহছুফি দরবার শরীফের আনুমানিক আড়াই হাজার অনুসারী রয়েছেন। এসব এলাকাতেও আগাম ঈদ উদযাপন চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক
নওগাঁয় জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক

নওগাঁর আত্রাইয়ে জুয়ার আসর থেকে বিএনপি-যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এ সময় তাদের কাছ থেকে দেশীয় Read more

শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম
শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আগামীকাল (শনিবার) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় Read more

মাকে কবরে রেখে বাসায় ফিরলেন তারেক রহমান
মাকে কবরে রেখে বাসায় ফিরলেন তারেক রহমান

মা খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন হামজা-শমিত
একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন হামজা-শমিত

জাতীয় দলের দায়িত্ব পালন শেষে একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম।ইংল্যান্ডের উদ্দেশে হামজা চৌধুরী আর Read more

গাজা অভিমুখে এখন ৯টি নৌযান একসঙ্গে এগিয়ে যাচ্ছে: শহিদুল আলম
গাজা অভিমুখে এখন ৯টি নৌযান একসঙ্গে এগিয়ে যাচ্ছে: শহিদুল আলম

গাজা অভিমুখে থাকা কনশানস নৌযানে রয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তিনি জানান, সামনে থাকা অন্য ৮টি নৌযানকে Read more

ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা
ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, সহিংসতা ও চরম খাদ্যসংকটের ফলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল থামছে না। গত দেড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন