ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমন এক সময়ে এই ঘোষণা এল যখন কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কথিত পাকিস্তানি বিমান হামলায় নিহতদের গণজানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।পবিত্র রমজান মাস শেষে উদযাপিত হতে যাচ্ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে সৌদি আরব, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার (১৮ মার্চ) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, আফগানিস্তানে বিমান হামলা বন্ধের এই সময়সীমা আগামী মঙ্গলবার (২৪ মার্চ) শেষ হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সীমান্তে কোনো আক্রমণ, ড্রোন হামলা বা পাকিস্তানের অভ্যন্তরে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলে পুনরায় সামরিক অভিযান শুরু করা হবে।এক বিবৃতিতে তারার বলেন, পাকিস্তান এই সদুদ্দেশ্যমূলক পদক্ষেপটি ইসলামের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়েছে।আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করলেও আফগান পক্ষের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তিনিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো হুমকির ক্ষেত্রে তার দেশ সাহসিকতার সঙ্গে আগ্রাসনের জবাব দেবে।আফগান সরকারের দাবি, সোমবারের পাকিস্তানি হামলায় ৪০৮ জন নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন। তবে জাতিসংঘ নিহতের সংখ্যা ১৪৩ বলে জানিয়েছে। পাকিস্তান মাদক নিরাময় কেন্দ্রে হামলার বিষয়টি অস্বীকার করে দাবি করেছে যে, তারা ‘সুনির্দিষ্টভাবে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের মদতপুষ্ট অবকাঠামো লক্ষ্য করে’ হামলা চালিয়েছে।২ হাজার শয্যার ‘উমিদ’ হাসপাতালে এই কথিত বিমান হামলার ঘটনাটি প্রতিবেশী দুই দেশের মধ্যে তিন সপ্তাহ ধরে চলা লড়াইয়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ঘটনার সময় অনেক রোগীই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন বা প্রার্থনা করছিলেন।বুধবার (১৮ মার্চ) আফগান কর্তৃপক্ষ খননকারী যন্ত্র দিয়ে কবর খুঁড়ে কিছু ভিকটিমের গণদাফন সম্পন্ন করেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা অ্যাম্বুলেন্স থেকে কফিনগুলো বহন করে নিয়ে আসেন। স্বজনসহ শত শত আফগান নাগরিক সেখানে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। ফরেনসিক মেডিসিন ডিরেক্টরেটের প্রধান নাজিবুল্লাহ ফারুকি বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর কিছু লাশ হস্তান্তর করা হয়েছে। তবে প্রচুর সংখ্যক মরদেহ এখনও আমাদের কাছে রয়ে গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ঢাকা-বরিশাল মহাসড়কে কাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ঢাকা-বরিশাল মহাসড়কে কাজ শুরু

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চলা সড়ক সমস্যার বিষয়টি সম্প্রতি আলোচনায় আসে। জনপ্রিয় নিউজ পোর্টাল সময়ের Read more

বাগেরহাটে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাগেরহাটে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায় " দ্রুত Read more

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান Read more

ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে Read more

চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার
চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

যশোরের চৌগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। Read more

ট্রাম্পের হুমকিতে এবার রুশ তেল কেনা বন্ধ করল ভারত
ট্রাম্পের হুমকিতে এবার রুশ তেল কেনা বন্ধ করল ভারত

রাশিয়ার তেলের ওপর ছাড় হ্রাস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন