স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের এক সরকারি সফরে নিজ বাড়িতে আসছেন। সফরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সহকারি একান্ত সচিব কামরুল হাসান প্রেরিত সফর সূচীতে এ তথ্য জানা গেছে। সূচি অনুযায়ী, ২০ মার্চ শুক্রবার বিকেলে ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে সন্ধ্যা নাগাদ কক্সবাজার পৌঁছাবেন মন্ত্রী। কক্সবাজার পৌঁছে সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত ৯ টায় পেকুয়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (২১ মার্চ) শনিবার মন্ত্রী পেকুয়া সদরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজের পর তিনি নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। এবং দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।​সফরের শেষ দিন রবিবার (২২ মার্চ)  বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন বলে জানানো হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির
সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাতে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে বলেনআলহামদুলিল্লাহ, Read more

ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী
ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী

ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (০৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক Read more

যেসব ব্যাংকে মিলছে নতুন টাকা
যেসব ব্যাংকে মিলছে নতুন টাকা

দেশের ১১টি ব্যাংকের মাধ্যমে আজ সোমবার (২ জুন) থেকে বিতরণ করা হচ্ছে নতুন টাকা। এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা Read more

ইসিতে মোট আপিল ৬৪৫, আজ থেকে শুরু নিষ্পত্তি
ইসিতে মোট আপিল ৬৪৫, আজ থেকে শুরু নিষ্পত্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। আপিল গ্রহণের শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন