২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাই করছে না ইরান জাতীয় ফুটবল দল। তবে যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে তারা দৃঢ় অবস্থানে রয়েছে। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বুধবার (১৮ মার্চ) আবারও বিষয়টি পরিষ্কার করে বলেছেন, ‘আমরা আমেরিকাকে বয়কট করবো, কিন্তু বিশ্বকাপ নয়।’আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসর। বাছাইপর্ব পেরিয়ে আগেভাগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ইরান। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা ইরানের। দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলসে, একটি সিয়াটলে হওয়ার কথা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। তবে ইরান ফুটবল ফেডারেশন তাদের ম্যাচ মেক্সিকোয় সরিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে। এক ভিডিও বার্তায় ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, ‘আমরা ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করবো কিন্তু বিশ্বকাপ নয়।’  মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝেও বিশ্বকাপের প্রস্তুতি থেমে নেই ইরানের, তুরস্কে অনুশীলন ক্যাম্প করছে দলটি। এই ক্যাম্প চলাকালীন তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে— ২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং চার দিন পর কোস্টারিকার মুখোমুখি হবে তারা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আন্তালিয়ায়, যেখানে চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি মূল ভেন্যু জর্ডান থেকে সরিয়ে তুরস্কে স্থানান্তর করা হয়। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে গভীর রাতে বাড়িঘরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট
নান্দাইলে গভীর রাতে বাড়িঘরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট

ময়মনসিংহের নান্দাইলে অস্ত্রের মুখে ৫টি বসতঘর ভাংচুরসহ নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।সোমবার (১৫ এপ্রিল) দিবাগত Read more

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার

শরীয়তপুরে একটি অসুস্থ নবজাতক দ্রুত ঢাকা নেওয়ার পথে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে প্রাণ হারায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে Read more

আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

এনইআইআর চালুর পর দেশে ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহারের ব্যাপকতা নজরে এসেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের। তবে, এসব Read more

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা Read more

ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু
ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু

ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর প্রাণহানি ঘটেছে। সোমবার (০৯ জুন) সকালে অফিস আওয়ারে এ ঘটনা ঘটে। সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন