পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম আমেরিকানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ঈদুল ফিতর উদযাপনকারী প্রত্যেক আমেরিকানকে ফার্স্ট লেডি এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই।বিবৃতিতে আরও বলা হয়, ‘ঈদুল ফিতর, যা রোজা ভাঙার উৎসব হিসেবেও পরিচিত, রমজান শেষে মুসলিম পরিবার, বন্ধু ও কমিউনিটিকে তাদের আধ্যাত্মিক সাধনার সম্মানে একত্রিত করে। এটি একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতার সেই মৌলিক আমেরিকান নীতিরও স্মারক, যার জন্য আমার প্রশাসন প্রতিদিন কাজ করে যাচ্ছে।প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বলেন, ‘যারা এই পবিত্র উৎসব উদযাপন করছেন, তাদের সবাইকে জানাই একটি বরকতময় ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।’স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপিত হচ্ছে। মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করা কাউন্সিল অন আমেরিকান রিলেশন্স জানিয়েছে, দেশটিকে এবার সাড়ে ৩ হাজার মসজিদের ব্যবস্থাপনায় খোলামাঠ, হোটেলের বলরুম এবং মসজিদের ভেতরে ৫ হাজারের বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন মেট্রো এলাকা, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, কানেটিকাট, অ্যারিজোনা, মিনেসোটা স্টেটে বাংলাদেশিদের পরিচালিত তিন শতাধিক মসজিদেও ঈদ জামাত হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।সোমবার (৩ Read more

গাজায় ঝড়-বৃষ্টিতে প্লাবিত বহু তাঁবু, ঝুঁকিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি
গাজায় ঝড়-বৃষ্টিতে প্লাবিত বহু তাঁবু, ঝুঁকিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি

ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত গাজায় নতুন দুর্যোগ বয়ে এনেছে শীতকালীন ঝড় বাইরন। চরম এই আবহাওয়ার জেরে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় Read more

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল Read more

পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা Read more

৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক
৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিকটি পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন