দক্ষিণ আফ্রিকা কর্তৃক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় জার্মানি আর ইসরাইলকে সমর্থন বা সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জিউইশ নিউজ সার্ভিস (জেএনএস) এমন তথ্য জানিয়েছে। এর আগে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডে গণহত্যার অভিযোগের বিপরীতে বার্লিন ইসরাইলের পক্ষে দাঁড়ানোর পরিকল্পনা করলেও, বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসেছে দেশটি।জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জোসেফ হিন্টারসেহার নিশ্চিত করেন, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের পক্ষে জার্মানির আর কোনো হস্তক্ষেপ বা মধ্যস্থতা থাকবে না। বার্লিনের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল যখন জার্মানি নিজেই আইসিজে-তে নিকারাগুয়ার দায়ের করা একটি পৃথক মামলার মোকাবিলা করছে। নিকারাগুয়ার পক্ষ থেকে জার্মানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে দেশটি ইসরাইলকে সহায়তা প্রদানের মাধ্যমে গণহত্যার কাজে সমর্থন জুগিয়েছে।হিন্টারসেহার এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, জার্মানি এখন নিকারাগুয়া কর্তৃক শুরু হওয়া আইসিজে-র আইনি প্রক্রিয়ার একটি অংশে পরিণত হয়েছে। ফলে দেশটি বর্তমানে ইসরাইলের মামলায় মনোযোগ না দিয়ে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সেই আইনি প্রক্রিয়ার ওপরই গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এর আগে গাজা ইস্যুতে ইসরাইলের অন্যতম কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিল জার্মানি, তবে সাম্প্রতিক এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে দেশটির অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচল বন্ধ
প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচল বন্ধ

গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণে বরিশালের জনগুরুত্বপূর্ণ গৌরনদী-সরিকল সড়ক ধ্বসে বিশাল গর্তসহ গৌরনদীর হ্যালিপ্যাড সড়কে অসংখ্য বিশালাকার গর্তের সৃষ্টি হওয়ায় Read more

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের একসময় মোংলা বন্দরের পরিচিতি ছিল শুধুই একটি রপ্তানি Read more

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার
দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার

সারাদেশে বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতাল বিনামূল্যে ক্যাটগার্ড ও ভিকরিল মিলছে না!
যশোর ২৫০ শয্যা হাসপাতাল বিনামূল্যে ক্যাটগার্ড ও ভিকরিল মিলছে না!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের অস্ত্রোপচারে সরকারের বিনামূল্যে সরবরাহ করা ক্যাটগার্ড  ও ভিকরিল (সুতা) মিলছে না। সামান্য কিছু প্রোলিন Read more

আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস
আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস

বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। জীব বৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ২২ মে দিনটি বিশ্ব Read more

পটুয়াখালীতে আধিপত্যের দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
পটুয়াখালীতে আধিপত্যের দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডের কাজে শ্রমিক সরবারহের বিরোধকে কেন্দ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন