পবিত্র ঈদুল ফিতরের দিন কারাগারগুলোও কাটে এক ভিন্ন আবহে। কারাবন্দিদের জন্য এ দিন আয়োজন করা হয় বিশেষ খাবারের। সম্প্রতি কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন কারাগারে আটক বন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। ঈদের নামাজের জামাতে শরিক হন কারাবন্দিরা। এরপর নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হবে। দুপুরে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ দেওয়া হবে। এছাড়া, পান ও সুপারিও সরবরাহ করা হবে।কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ঈদের আনন্দ কারাবন্দিদের মধ্যেও ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও এমন আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের সব কারাগারে বন্দিদের এ বিশেষ খাবার পরিবেশন করা হবে।কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
কালকিনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে ৬৫ বছর বয়সের এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলা টিএন্ডটি অফিসের Read more

লক্ষ্মীপুর জেলা জামায়াত সেক্রেটারির পদত্যাগ
লক্ষ্মীপুর জেলা জামায়াত সেক্রেটারির পদত্যাগ

লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) বিকেলে জেলা জামায়াতের নায়েবে Read more

‘ভারতের যুদ্ধবিমান ঠেকাতে’ পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিলো চীন!
‘ভারতের যুদ্ধবিমান ঠেকাতে’ পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিলো চীন!

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলার জেরে উপমহাদেশে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনা Read more

ঈদের দিন বেড়াতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ঈদের দিন বেড়াতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলায় বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া সোহানা আক্তার (১১) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার Read more

পদ্মার চরে সন্ত্রাসীদের আস্তানা, উচ্ছেদের দাবি
পদ্মার চরে সন্ত্রাসীদের আস্তানা, উচ্ছেদের দাবি

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন সংলগ্ন কুষ্টিয়া ও লালপুর অংশের পদ্মা নদীর চরাঞ্চলে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের আস্তানা উচ্ছেদ, নদীপাড়ের বাসিন্দাদের Read more

টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত
টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী অপহরণ চক্র ও মানবপাচারে জড়িত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ১৮ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন