নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভিজিএফ কর্মসূচির ২১ বস্তা চাল উধাও হওয়ার অভিযোগের ঘটনায় অবশেষে চাল পেয়েছেন উপকারভোগীরা। সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে তাদের মধ্যে চাল বিতরণ করা হয়।এর আগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে কোম্পানীগঞ্জ উপজেলা-এর চরহাজারী ইউনিয়ন পরিষদে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ থেকে অসহায় ও দুস্থদের জন্য চরহাজারী ইউনিয়নে ২৭২ বস্তা ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতি উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার জন্য মোট ১,৩৬০ জনের মাঝে স্লিপ বিতরণ করা হয়। কিন্তু ১,২৫৬ জনকে চাল দেওয়ার পর বাকি ১০৪ জন উপকারভোগী স্লিপ নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে সকাল থেকে অপেক্ষা করলেও দুপুরে তাদের জানানো হয় চাল শেষ হয়ে গেছে। পরে জানা যায়, গুদামঘর থেকে ২১ বস্তা চাল উধাও হয়ে গেছে।চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অপেক্ষমাণ উপকারভোগীরা। তারা প্রশ্ন তোলেন এত মানুষ অপেক্ষা করার পরও কীভাবে চাল শেষ হয়ে গেল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিষদের কার্যক্রম বন্ধ করে কর্মকর্তারা চলে যান বলে অভিযোগ ওঠে।উপকারভোগী কুলসুমের নেছা বলেন, “আমাকে স্লিপ দেওয়া হয়েছে। সকাল থেকে বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছি। এখন বলছে চাল নেই। তাহলে সরকারের দেওয়া চাল কোথায় গেল?”এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব মো. গাউছাল আবরার উদ্দিন বলেন, “কি হয়েছে বুঝে উঠতে পারছি না। প্রয়োজন হলে কিনেও হলেও আগামীকাল চালের ব্যবস্থা করবো।”উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুল মান্নান জানান, তিনি নির্দিষ্ট পরিমাণ চাল আগের দিন সচিবের কাছে বুঝিয়ে দিয়েছেন। বিষয়টি শোনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে সময়ের কণ্ঠস্বর-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতায় আজ বাকি উপকারভোগীদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবক আটক
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবক আটক

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় একটি ক্লিনিকের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন স্থানীয়ভাবে Read more

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪৫, লুটপাট-অগ্নিসংযোগ
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪৫, লুটপাট-অগ্নিসংযোগ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর, লুটপাট ও Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৫৭৩ জন রোগী হাসপাতালে Read more

দুই দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
দুই দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ, বিদ্যুৎ লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আগামী ২ দিন বিদ্যুৎ Read more

নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত
নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন