দেশের তিনটি জেলা ও একটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টা এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানান সংস্থাটি।রবিবার (৮ জুন) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবার (৯ জুন) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বুধবার (১১ জুন) সকাল ৯টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা (১-২)  ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।এদিকে বর্ধিত এই পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।এফএফ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
বগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ভাসমান অবস্থায় ৩ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির পুরো Read more

অনুপ্রবেশকারীদের জন্য হুমকির মুখে ভারত: মোদি
অনুপ্রবেশকারীদের জন্য হুমকির মুখে ভারত: মোদি

অনুপ্রবেশকারীদের কারণে ভারতের বৈচিত্র্যের ঐক্য হুমকির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি বলেন, এই পরিবর্তন সামাজিক সম্প্রীতি ও Read more

ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ

‘আমাদের হাইকমিশনারকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা ওই কথা বলেছি। খুনি হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য শুধু ধমক না, Read more

গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর সালনায় এ ঘটনা ঘটে, এতে Read more

সিডিএর অনুমতি ছাড়াই এক্সপ্রেসওয়ে সৌন্দর্যবর্ধনে চসিকের উদ্যোগ
সিডিএর অনুমতি ছাড়াই এক্সপ্রেসওয়ে সৌন্দর্যবর্ধনে চসিকের উদ্যোগ

চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১৬ দশমিক ৫ কিলোমিটারব্যাপী নির্মাণাধীন শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে এখন উন্নয়ন, আয়বর্ধন Read more

জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার
জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ দিনমজুর হত্যা মামলার আসামী এবং মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরকে (৩০) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন