‘আমাদের হাইকমিশনারকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা ওই কথা বলেছি। খুনি হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য শুধু ধমক না, ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত ছিল’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আপনি আমার দেশের সন্ত্রাসকে পেলেপুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দেবেন, অর্থ দেবেন। অন্তত ৩০ হাজার আওয়ামী লীগের কর্মী ভিসা এবং পাসপোর্ট ছাড়া ভারত আশ্রয় দিয়ে রেখেছে। তো আপনি আমার দেশের সন্ত্রাস পালবেন, বাংলাদেশ বিরক্তিকর করে রাখবেন। আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব? এত ঠ্যাকা পড়ে নাই।’বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফুলতলী এলাকায় উঠান বৈঠকে যোগ দিয়ে এসব কথা বলেন হাসনাত।হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভারতের সন্ত্রাসীগুলো কয়দিন পরপর আমাদের দেশে ছেড়ে দেয়। বাংলাদেশের সন্ত্রাসীগুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়। অনেকদিন পরপর আমাদের দেশে ছাড়ে। আমাদের দেশে এসে দুষ্কর্ম করে। তাদেরকে বারবার করে বলা হয়েছে শোনে না।’তিনি আরও বলেন, ‘সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনি সন্ত্রাস ছাড়বেন, আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব। আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে। শর্ত হলো আমার সীমান্তকে আপনাকে সম্মান করতে হবে। আপনি যদি দেখামাত্রই গুলি মারা পলিসিতে বিশ্বাস করেন, আমি কেন আপনাকে দেখামাত্রই সালাম দেওয়া নীতিতে থাকব? আপনি যদি আমাকে দেখামাত্রই গুলি করতে পারেন, আমি আপনাকে দেখামাত্রই গুলি না করতে পারি, অন্তত ঢিল ছুঁড়ে হলেও প্রতিবাদ করব।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!
আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!

ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এখনো খেলছেন তিনি। তবে এই সংস্করণেও হয়তো আগামী Read more

এশিয়া কাপে আজ পাক-ভারত দ্বৈরথ
এশিয়া কাপে আজ পাক-ভারত দ্বৈরথ

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা Read more

থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া
ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া

চট্টগ্রামের দক্ষিণের গুরুত্বপূর্ণ উপজেলা সাতকানিয়ায় বছরের পর বছর ধরে চলছে বৈধ-অবৈধ ইটভাটার দৌরাত্ম্য। বেশিরভাগ ইটভাটা কাগজে-কলমে নিষিদ্ধ হলেও, বাস্তবে তা Read more

ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার
ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার

সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে মামলা দায়ের করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন