২০০৫ সাল থেকে প্রতি বছর প্রকাশিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে প্রথমবারের মতো স্থান পেল না কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন খেলোয়াড়।বিশ্বজুড়ে প্রায় ২০,০০০ পেশাদার ফুটবলারের ভোটে গঠিত এই তালিকায় আগে কখনও ব্রাজিল বা আর্জেন্টিনার কোনো না কোনো তারকা অনিবার্যভাবেই থাকতেন। লিওনেল মেসি, রোনালদিনহো, কাকা, নেইমার কিংবা কাফু, মার্সেলো, দানি আলভেস, থিয়াগো সিলভা—সবাই অন্তত একবার এই মর্যাদার অংশ হয়েছেন।কিন্তু এবার সেই ধারা ভাঙল। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কোনো খেলোয়াড়ই স্থান পেলেন না।লিওনেল মেসি সর্বাধিক ১৭ বার এই তালিকায় থাকায় নতুন রেকর্ড তৈরি করেছিলেন। ব্রাজিলের দানি আলভেস ৮ বার, মার্সেলো ৬ বার এবং রোনালদিনহো, কাকা ও থিয়াগো সিলভা তিনবার করে এই তালিকায় স্থান পেয়েছেন।ফিফপ্রো পুরুষদের বর্ষসেরা একাদশ ২০২৫:গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি, ইতালি)রক্ষণভাগ: ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্ডেস (পিএসজি, পর্তুগাল)মাঝ মাঠ: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কোল পামার (চেলসি, ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)আক্রমণভাগ: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)এবারের একাদশে ইউরোপীয় ক্লাবগুলোর আধিপত্য স্পষ্ট। বিশেষ করে ফ্রান্সের পিএসজি ও স্পেনের রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের উপস্থিতি সবচেয়ে বেশি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালাল থাইল্যান্ড
এবার কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালাল থাইল্যান্ড

থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ক্যাম্বোডিয়ার একটি সামরিক Read more

বিজয়নগরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
বিজয়নগরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের Read more

উত্তরায় বিমান বিধ্বস্তে নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ শনাক্ত
উত্তরায় বিমান বিধ্বস্তে নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ শনাক্ত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ থাকা গাজীপুরের আফসানা প্রিয়ার মরদেহ চার দিন পর ডিএনএ পরীক্ষার Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে Read more

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত
ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন