পটুয়াখালী জেলার রামনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় গলাচিপা ফেরিঘাটের সামনের সড়কে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শত শত সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা দলমত নির্বিশেষে মানববন্ধনে অংশ নেন। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা রামনাবাদ নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের জোর দাবি জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ডা. মো. জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুস সোবহান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও কাউন্সিলর রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. আমীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি মো. নাজমুল হুদা রিপন, ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম বাদল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, মাওলানা মো. ছাইফুর রহমান ছাইদী, ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ প্রিতম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ জুবায়ের আবদুল্লাহ ও তারিকুল ইসলাম মুন্না প্রমুখ।বক্তারা বলেন, রামনাবাদ নদীতে সেতু গলাচিপাসহ গোটা দক্ষিণাঞ্চলের প্রাণের দাবি। এই সেতু বাস্তবায়ন হলে গলাচিপা, দশমিনা, রাঙ্গাবালী, বাউফলসহ আশপাশের দশ লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও প্রশাসনিক সেবায় গতি আসবে। তারা অভিযোগ করেন, ২০২২ সালে একনেক সভায় প্রকল্প অনুমোদন পেলেও দুই বছরেও কাজ শুরু হয়নি। প্রকল্প অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারিতে কাজ শুরু ও ২০২৫ সালের ডিসেম্বরে মধ্যে প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।তারা আরও বলেন, জোয়ারে ফেরিঘাট তলিয়ে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এম্বুলেন্স আটকে থাকে ঘাটে, অনেক রোগী সেতু না থাকায় পথেই প্রাণ হারান। গর্ভবতী নারীদের ফেরিঘাটেই সন্তান জন্ম দেওয়ার মতো হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে। স্কুলগামী শিক্ষার্থী, শিশু ও নারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয় সবচেয়ে বেশি। নৌকা পারাপারেও রয়েছে ভোগান্তি, প্রায়ই ঘটে দুর্ঘটনা। অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে নৌকায় নদী পার হয়ে হাজারো মানুষ জেলা, বিভাগ ও রাজধানী ঢাকায় যাতায়াত করে।উল্লেখ্য, ৮৮২.৮১ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রশস্ত প্রস্তাবিত পিসি গার্ডার সেতুটির প্রাক্কলিত ব্যয় শুরুতে ছিল ২০৪.৩৬ কোটি টাকা, যা পরে বেড়ে দাঁড়ায় ৫২১.২৫ কোটি টাকায়। সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখনো দৃশ্যমান কোনো কাজ হয়নি। সেতু না থাকায় স্থানীয় জনগণ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। নদী পারাপারে বর্তমানে একমাত্র ভরসা নৌকা ও জরাজীর্ণ ফেরি, যা বর্ষায় হয়ে ওঠে প্রাণঘাতী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী
চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী

চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী Read more

যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন
যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন Read more

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক Read more

জমি সংক্রান্ত জেরে দাফনের দুই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন
জমি সংক্রান্ত জেরে দাফনের দুই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

দাফনের দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে বৃদ্ধ মফিজ উদ্দিনের (৭২) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে মরদেহের Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা Read more

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান
৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

সামরিক স্থাপনায় হামলা ও নাশকতা সম্পর্কিত ৮ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির প্রধান বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন