তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে ডিবি অফিসে নিয়ে তদন্ত ব্যতীত কোনো পদক্ষেপ নিলে ডিবি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।আজ শুক্রবার কাকরাইল মোড়ে এই হুঁশিয়ারি দেন তারা।এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, ‘আমার ভাইয়ের কিছু হলে, ডিবি অফিস ঘেরাও হবে’, ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান’, ‘এক দুই তিন চার হল আমার অধিকার’।এ সময় জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল আরিফিন বলেন, ‘বোতলকাণ্ডে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছোট ভাই ইসতিয়াককে ডিবি জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করে নিয়ে গেছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমার ভাইয়ের কিছু হলে ডিবি অফিস ঘেরাও হবে। অবশ্যই এ বিষয়ের সুষ্ঠু তদন্ত হতে হবে।’ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র অনিন্দ্য রায় বলেন, ‘ওর (ইশতিয়াক) কোনো ক্ষতি করা হলে আমরা এ বিষয়ে আমরা জবিয়ানরা সর্বোচ্চ প্রতিবাদ জানাব। রাষ্ট্র যদি একটি বোতলের বিপরীতে টিয়ারশেল, গুলি ও রক্তকে দাঁড় করায়- তাহলে তা পুরোপুরি অন্যায় হবে।’জবির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টার দিকে তিনি সেখানে পুলিশি ব্যারিকেটের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে উপদেষ্টার মাথায় লাগে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত ইশতিয়াককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।জবি শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে শিক্ষাবৃত্তি; ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্নাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন; বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ১
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে পৃথক পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের Read more

জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান
জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে Read more

করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা
করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

দেশে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও Read more

এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের
এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে স্পেন। এমনকি ভূখণ্ডটিতে বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক Read more

ভারতকে হারাতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে ওপেনার বানান: ইমরান খান
ভারতকে হারাতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে ওপেনার বানান: ইমরান খান

চলতি এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে দুই ম্যাচে বাজেভাবে হেরেছে পাকিস্তান। তাছাড়া ভারতের বিপক্ষে সবশেষ ৭ ম্যাচে জয়হীন পাকিস্তান। দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন