আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর আজ দ্বিতীয় দিনের আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার ৩২ মিনিটেই নির্ধারিত ১২ প্রার্থীর শুনিনি শেষ হয়েছে।আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। স্লটে থাকা ১২ জনের মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আর একজনের আপিল নামঞ্জুর এবং একজনেরটা পেন্ডিং রাখা হয়েছে।যাদের আপিল মঞ্জুর হয়েছে— চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান। এছাড়া কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে এবং ফরিদপুর-৩ আসেন স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর কালভার্টে সংস্কার শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর কালভার্টে সংস্কার শুরু

"নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ" এই শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর Read more

১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত
১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে Read more

‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’
‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’

রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক থেকে দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে নতুন বাণিজ্য চুক্তিতে বসবে ভারত—এমন Read more

দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত Read more

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৪ জন হাসপাতালে ভর্তি
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৪ জন হাসপাতালে ভর্তি

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু Read more

হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জে 'হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন' এর শুভ সূচনা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন