অবরুদ্ধ গাজা পুরোপুরি ধ্বংসে ভয়াবহ মাত্রায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এর মধ্যেও মাঝেমধ্যে গাজা থেকে প্রতিরোধের খবর আসছে। সেই ধারাবাহিকতায় রকেট হামলার সাইরেনে ঘুম ভাঙল ইসরায়েলিদের।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সম্প্রদায়ের দিকে ২টি রকেট নিক্ষেপ করা হয়েছে। একটি রকেট প্রতিহত করা হলেও দ্বিতীয়টি জনবসতিহীন এলাকায় আঘাত হানে।প্রায় ৩ সপ্তাহের মধ্যে গাজা থেকে এটিই প্রথম রকেট নিক্ষেপের ঘটনা। রকেটের আঘাতে নেটিভোট শহর এবং আশেপাশের বেশ কয়েকটি সম্প্রদায়ে সাইরেন বেজে ওঠে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপর হয়ে উঠে বিশেষ বাহিনী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপদ কেটে গেছে বলে নাগরিকদের জানায় আইডিএফ।ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানায়, তাৎক্ষণিকভাবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থাপনা ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি। তবে তারা সতর্ক রয়েছেন এবং পরবর্তী ঘটনায় নজর রাখছেন।গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য মতে, অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৮০০ কোটি ডলারেরও বেশি।এ হামলা শুধু ধ্বংসযজ্ঞ নয়, বরং পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি নীতির প্রতিফলন। এ পর্যন্ত ৭৩ হাজার ৭০০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। নিহতদের মধ্যে আছেন ২০ হাজার শিশু ও ১২ হাজার ৫০০ নারী। প্রায় ২ হাজার ৭০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন ১ হাজার ৬৭০ স্বাস্থ্যকর্মী, ২৪৮ সাংবাদিক, ১৩৯ সিভিল ডিফেন্স সদস্য ও ১৭৩ পৌর কর্মী। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ। অনেকেই অঙ্গচ্ছেদ, পক্ষাঘাত বা দৃষ্টিশক্তি হারিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা বানাল তুরস্ক
সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা বানাল তুরস্ক

নিজেদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ তৈরি করেছে তুরস্ক। সোমবার (২৮ জুলাই) সমরাস্ত্র মেলায় প্রদর্শন করা হয়েছে এই বোমাটি। তুর্কি Read more

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা করলেন জেলেনস্কি
বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা করলেন জেলেনস্কি

বড়দিন উপলক্ষ্যে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি তার Read more

ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল
ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে আজ পর্যন্ত নির্বাচন পেছানোর দাবিতে অবিচল ঢাকার ক্লাবগুলো। এই দাবিতে গতকাল Read more

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত

জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী কালু হাওলাদার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়ি Read more

‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’
‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে যেসব খবর প্রাধান্য পেয়েছে তার মধ্যে রয়েছে- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য Read more

দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করলেন মা
দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করলেন মা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা এলাকার দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করেছেন একজন মা। সোমবার (১লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন