আর মাত্র একদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টির নতুন আসর। যেখানে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তানের মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে বাংলাদেশ। তার মতে, ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে পৌঁছাবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।চোপড়া আরও বলেন, ‘বাংলাদেশ দল এখনও ট্রফি জয়ের মানসিকতায় পৌঁছাতে পারেনি এবং দলটি অতিরিক্তভাবে লিটন দাসের ওপর নির্ভরশীল, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।’তবে এসব মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। রোববার (৭ সেপ্টেম্বর) আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা কারও মন্তব্যের জবাব দিতে মাঠে নামছি না। আমাদের কাজ ক্রিকেট খেলা এবং আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।’জাকের আরও জানান, ‘ড্রেসিং রুমের পরিবেশ সবসময়ই ইতিবাচক ছিল। ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে নেদারল্যান্ডসের সঙ্গে খেলা সিরিজ পর্যন্ত আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হয়েছি। তাই আশা করছি, এশিয়া কাপে আমরা ভালো কিছু করতে পারব।’এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং তৃতীয় ম্যাচ ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরাকের ৩ সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা
ইরাকের ৩ সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা

ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দেশটির ইমাম আলী, বালাদ, তাজি সামরিক ঘাঁটিতে এই Read more

উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

মোবাইল ফোন আমদানিতে সুখবর দিল এনবিআর, কমবে দাম
মোবাইল ফোন আমদানিতে সুখবর দিল এনবিআর, কমবে দাম

দেশে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৩ Read more

বদলে গেল বড় বড় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম
বদলে গেল বড় বড় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম

দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন