পাবনার ঈশ্বরদী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (০৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সরাইকান্দি ও পাবনার সদরের গোপালপুর এলাকায় ডিবির এক আভিযানিক মহড়াতে এ অস্ত্র-গুলিসহ আবু বক্কার (৫৪) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী ওয়ান শুটার গান, ৫৬ পিস তাজা কার্তুজ (গুলি) উদ্ধার করেছে ডিবি পুলিশ।  বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ৩টার সময় পাবনা জেলা গোয়েন্দার (ডিবি) মিডিয়া বিভাগ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযান এবং অস্ত্র-গুলিসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি ইনচার্জ রাশিদুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম দীর্ঘ সময় অনুসন্ধান করে অভিযান পরিচালনা করে ঈশ্বরদীর সরাইকান্দি ও পাবনার গোপালপুর এলাকায়। পরে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আবু বক্কার নামে একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।পাবনা জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ‘আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে সবজির রাজ্যে বিষের গন্ধ: বিকেলে স্প্রে, ভোরে বাজারজাত
যশোরে সবজির রাজ্যে বিষের গন্ধ: বিকেলে স্প্রে, ভোরে বাজারজাত

শাক-সবজি উৎপাদনে দেশসেরা যশোর। এখানকার ৩৩ প্রকারের সবজি ছড়িয়ে পড়ছে সারাদেশে। সবজির রাজ্য যশোরে উৎপাদিত সবজিতে এখন বিষের ছড়াছড়ি। পোকা-মাকড় Read more

পথে পথে খালেদা জিয়াকে নেতাকর্মীদের শুভেচ্ছা
পথে পথে খালেদা জিয়াকে নেতাকর্মীদের শুভেচ্ছা

চিকিৎসা শেষে যুক্তরাজ্যে থেকে দেশে পৌঁছে বাসায় যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা জানাচ্ছেন Read more

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ
ইসরায়েলে মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বিয়ারশেবায় মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লেগেছে। সিএনএনের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সামরিক Read more

‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’
‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় Read more

খুলনায় যুবককে কুপিয়ে জখম
খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আ. আজিজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা Read more

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন
রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর কাকরাইলে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন