ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাছাড়া বিশ্বের দখলদার দেশটির সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (১৪ মে) রাজধানী মাদ্রিদে স্পেনের পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে কাতালান পার্লামেন্ট সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাবে এই তথ্য জানান সানচেজ। গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আগে থেকেই ইসরায়েলের বিরোধিতা করে আসছিলেন তিনি। তবে এটিই তার সবচেয়ে কঠোর পদক্ষেট ও সরাসরি বক্তব্য।স্প্যানিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্পেনের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা যুদ্ধ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজনের প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।কাতালান পার্লামেন্ট সদস্য রুফিয়ান অভিযোগ করেছিলেন, গাজা যুদ্ধের মধ্যেও স্পেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী সানচেজ বলেন, আমি এখানে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, জনাব রুফিয়ান। সেটি হলো, আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না, একেবারেই না।তিনি আরও বলেন, আমি মনে করি, অন্যদিন আমি এই মঞ্চ থেকেই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম, যখন কিছু ভুল তথ্য তুলে ধরা হয়েছিল।”স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এটি ছিল সানচেজের পক্ষ থেকে প্রকাশ্যে প্রথমবার ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করা। যদিও তার বামপন্থী জোটসঙ্গী ‘সুমার’ এই শব্দটি বহুবার ব্যবহার করেছে।সুমার দলের নেত্রী এবং স্পেনের দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ বহুবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। তাছাড়া স্পেন-ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের আহ্বানও জানিয়েছেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) সকালে Read more

নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় : হাইকোর্ট
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় : হাইকোর্ট

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব Read more

ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা
ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

ঈদুল ফিতরে দেশের জনগণকে যানজটমুক্ত মহাসড়ক এবং ন্যূনতম লোডশেডিং করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

সংঘাত বন্ধে ইরানকে প্রস্তাব দিলেন ট্রাম্প
সংঘাত বন্ধে ইরানকে প্রস্তাব দিলেন ট্রাম্প

ইরান এই যুদ্ধে জিতছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের উচিত অনেক দেরি হওয়ার আগেই Read more

নড়াইলে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন
নড়াইলে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের (৬০) এক হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। এ হামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন