ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের জেরে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাজ্য। সেই সঙ্গে নাগরিকদের ইরানে ভ্রমণের ব্যাপারে সতর্কতাও জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানে যুক্তরাজ্যের দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মীকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি ঘটলে ফের স্বাভাবিকভাবে দূতাবাস চলবে। তার আগ পর্যন্ত দূর থেকে দূতাবাস পরিচালনা করা হবে।”নাগরিকদের ভ্রমণ সতর্কবার্তা দিয়ে বলা হয়, “নিরাপত্তাজনিত কারণে ব্রিটিশ নাগরিকদের আপাতত ইরানে ভ্রমণ না করার আহ্বান জানাচ্ছে সরকার; যেসব নাগরিক বর্তমানে ইরানে অবস্থান করছেন— তাদের উদ্দেশে বলা হচ্ছে— আপনারা যে যেখানেই আছেন, নিজেদের নিরাপত্তা নিয়ে সর্বদা সজাগ থাকবেন এবং ঝুঁকি এড়িয়ে চলবেন।”উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে ইরানে। দিন যতো গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও ততো তীব্র হচ্ছে। এ আন্দোলন-বিক্ষোভ উস্কে ওঠার প্রাথমিক কারণ দেশটির ভঙ্গুর অর্থনীতি । বছরে পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান ৯ লাখ ৯৪ হাজার ৫৫। অর্থাৎ ইরানে এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল।জাতীয় মুদ্রার এই দুরাবস্থার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন ইরানের সাধারণ জনগণ।এই পরিস্থিতিতে গত গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচারা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়
খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির শীর্ষ নেতারা।শনিবার (০৭ জুন) বিএনপি Read more

গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন
গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে Read more

অ্যাম্বুলেন্সে এসে এসএসসি পরীক্ষা দিল রিয়াদ
অ্যাম্বুলেন্সে এসে এসএসসি পরীক্ষা দিল রিয়াদ

ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে নয়টা। অন্য শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে হাসিমুখে কেন্দ্রে প্রবেশ করছিলো, ঠিক এমন সময় রিয়াদ হাসান Read more

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০
লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০

ফিলিস্তিন অ্যাকশনের সমর্থনে গত শনিবার অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে প্রায় ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ পুলিশ Read more

ওমরাহ ভিসার নতুন নিয়ম কার্যকর আগামী সপ্তাহ থেকে
ওমরাহ ভিসার নতুন নিয়ম কার্যকর আগামী সপ্তাহ থেকে

ওমরাহ পালনে ইচ্ছুকদের ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ভিসা ইস্যু করার তারিখ থেকে Read more

দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ গুঞ্জন
দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ গুঞ্জন

টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ার এক 'ওপেন সিক্রেট'। বারবার তারা বুঝিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন