অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সম্ভাব্য দখল অভিযান ও ফিলিস্তিনিদের উত্তর সিনাইয়ে ঠেলে দেয়ার আশঙ্কায় সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিসর। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, বর্তমানে ৪০ হাজার মিশরীয় সেনা সিনাইয়ে অবস্থান করছে, যা ১৯৭৯ সালের মিসর-ইসরায়েল শান্তিচুক্তিতে অনুমোদিত সংখ্যার প্রায় দ্বিগুণ। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মিশর-এর সামরিক বাহিনী মহাদেশের মধ্যে অন্যতম শক্তিশালী। এছাড়াও, মিশর একটি আঞ্চলিক শক্তি হিসাবেও পরিচিত। এটি মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে একটি আঞ্চলিক শক্তি হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, সেনাবাহিনী ‘বছরের মধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থায়’ রয়েছে এবং প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরাসরি নির্দেশে এ মোতায়েন হয়েছে। রাফাহ ও শেখ জুওয়েইদসহ সীমান্তবর্তী এলাকায় সাঁজোয়া যান, ট্যাংক ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।মিসর স্পষ্ট করেছে, এ মোতায়েন প্রতিরক্ষামূলক এবং সীমান্ত নিরাপত্তার জন্য। তবে সীমান্তে কোনো হামলা হলে কঠোর জবাব দেয়া হবে।মিসর বহুবার জানিয়েছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত ও সিনাইয়ে বসতি গড়ার চেষ্টা তাদের জন্য নতুন হুমকি। প্রেসিডেন্ট সিসি বলেছেন, ‘নিজেদের ভূমিতে অবস্থান করেই সমাধান খুঁজতে হবে ফিলিস্তিনিদের। তাদের উৎখাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সব আবাসিক শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল Read more

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। তিনি সুস্থ আছেন।ভোলা জেলা ছাত্রলীগের Read more

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে রিপাবলিকান আইনপ্রণেতার চিঠি
ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে রিপাবলিকান আইনপ্রণেতার চিঠি

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা Read more

মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস
মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস

ক্ষুদ্রঋণকে এনজিওর পর্যায়ে রাখলে ব্যাংকিং মেজাজ আসবে না। তাই আলাদাভাবে মাইক্রোক্রেডিট ব্যাংক করতে হবে। এর জন্য পৃথক আইন প্রণয়ন করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন