গাজা যুদ্ধবিরতির লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।শুক্রবার (২৪ অক্টোবর) ওমান থেকে সরকারি সফর শেষে দেশে ফিরে এমন মন্তব্য করেন এরদোয়ান।রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। এছাড়া যুদ্ধবিরতি অক্ষুন্ন রাখতে তুরস্ক কাজ করছে বলে জানান প্রেসিডেন্ট এরদোয়ান।তিনি বলেন, “যুদ্ধবিরতি নিরাপদ রাখতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে। হামাস চুক্তি মেনে চলছে। তারা প্রকাশ্যে বলছে যুদ্ধবিরতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু  অপরদিকে ইসরায়েল চুক্তি ভঙ্গ করেই চলছে”“আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আরও কাজ করতে হবে যেন ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলে। তারা যেন যুদ্ধবিরতি মানতে বাধ্য হয় সেজন্য অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে।”গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার কারণে ইসরায়েল-তুরস্কের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে। তার্কিস প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জার্মানির নাৎসি বাহিনীর প্রধান হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন।গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর সেখানে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আলোচনা চলছে। এই বাহিনীতে তুরস্কের সেনা থাকায় আপত্তি জানিয়েছে ইসরায়েল। তবে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, গাজাকে যে কোনো ধরনের সহায়তা করতে তারা প্রস্তুত আছেন।সূত্র: রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলেই ধরা পড়া Read more

হাসিনার অডিওগুরো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায়: আইন উপদেষ্টা
হাসিনার অডিওগুরো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায়: আইন উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিওগুলোতে এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ Read more

সৌদি পৌঁছেছেন ৩৬ হাজার ১৩ হজযাত্রী, মৃত্যু ৪
সৌদি পৌঁছেছেন ৩৬ হাজার ১৩ হজযাত্রী, মৃত্যু ৪

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন ৩৬ হাজার ১৩ জন হজযাত্রী।বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ Read more

মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা
মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা

মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের ত্বকের কোষ থেকে নেওয়া ডিএনএ ব্যবহার করে এবং পরে তা শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করে প্রাথমিক Read more

মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়
মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়

টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো Read more

গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপির দুঃখ প্রকাশ
গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপির দুঃখ প্রকাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট বিভাগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন