অবরুদ্ধ গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮ শতাধিক আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। সোমবার (২৬ মে) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে  পাঠানো এক খোলা চিঠিতে তারা এ দাবি জানান।চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে অথবা তা সংঘটিত হওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে। একই সঙ্গে সেখানে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথাও বলা হয়েছে।চিঠিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সাবেক বিচারপতিদের পাশাপাশি আন্তর্জাতিক আইনের বরেণ্য ব্যক্তিদের স্বাক্ষর রয়েছে। এতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের সাম্প্রতিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি গাজার ‘সমগ্র ভূখণ্ড দখলের’, ‘শত্রুমুক্ত করার’ এবং ‘স্থায়ীভাবে থেকে যাওয়ার’ ঘোষণা দিয়েছেন। এই বক্তব্য গাজার ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় একটি সরাসরি হুমকি বলেই ব্যাখ্যা করেছেন স্বাক্ষরকারীরা।চিঠিতে আরও বলা হয়, গাজায় ফিলিস্তিনি জনগণের ধ্বংস ঠেকাতে ‘জরুরি ও দৃঢ় পদক্ষেপ’ নেওয়া আবশ্যক। এ লক্ষ্যে অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গাজার মানুষের জন্য ‘জরুরি, নিঃশর্ত ও বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ’ ফের শুরু করারও দাবি জানানো হয়।এর আগে, গত সপ্তাহে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির আলোচনাও স্থগিত করেছে। সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ানএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
বান্দরবানে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

বান্দরবানের  রোয়াংছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি  ট্রাক্টর পুকুরে পড়ে গিয়ে  চালক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ইকবাল হোসেন মিয়া(৪২)।তিনি কুমিল্লা Read more

‘বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ’
‘বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক এবং নির্বাচনের সময়সূচি ইস্যুতে বিএনপির অসন্তুষ্টির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।এতে Read more

৬৫ বছর বয়সেও থেমে নেই জীবন সংগ্রাম, ঘানির চক্রে বাঁধা সংসার
৬৫ বছর বয়সেও থেমে নেই জীবন সংগ্রাম, ঘানির চক্রে বাঁধা সংসার

সকালবেলা ভোরের নীরবতা ভেঙে শোনা যায় কাঠের ঘানির কর্কশ শব্দ। সেই শব্দই জানিয়ে দেয় সরিষা থেকে ঝরছে খাঁটি তেল। তবে Read more

জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২
জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরে মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের Read more

‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন