চুয়াডাঙ্গার জীবননগরে ৮ বছরের শিশুকে একাধিকবার বলাৎকার করার অভিযোগ উঠেছে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত কেসমত আলী জীবননগর পৌরসভার শাখারিয়া গ্রামের মাঝের পাড়ার মৃত কদমোল্লার ছেলে। সে জীবননগর পিচমোড় মসজিদ উন্নয়নকল্পে অর্থ সংগ্রহ করতেন এবং উক্ত মসজিদে নিয়মিত মুসল্লী ছিলেন। ভুক্তভোগী শিশু আল-মাবুদ (৮) চতুর্থ শ্রেণীর ছাত্র। সে একই এলাকার আশরাফুল হক মল্লিকের ছেলে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে মিমাংসার জন্য স্থানীয়রা সালিশে বসেন। সালিশে ১৫ হাজার টাকার বিনিময়ে মিমাংসার চেষ্টা করে বলে ভুক্তভোগী শিশুর পরিবার অভিযোগ করেন। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা রোজিনা খাতুন সোমবার (২৮ জুলাই) সকালে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কেসমত আলী তার শিশুপুত্রকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এক বছর ধরে পিচমোড় মসজিদের ছাদে নিয়ে জোরপূর্বক খারাপ কাজ করে আসছে। এই কথা কাউকে বলে দিলে তাকে ও তার বাবা-মায়ের হত্যা করা হবে বলে হুমকি দেয়। যার কারণে শিশুপুত্র ভয়ে আমাদের কাছে কিছুই না বলে পাশবিক নির্যাতন সহ্য করে আসছে। বেশ কিছুদিন ধরে আমার ছেলে অস্বাভাবিক আচরণ করছে ও শারীরিক অসুস্থতা অনুভব করছে। বিষয়টি সন্দেহ হলে গত ১৮ জুলাই তার কাছে জিজ্ঞেস করলে সে আমাদের কাছে ঘটনা খুলে বলে। দীর্ঘ এক বছর ধরে অভিযুক্ত কেসমত আলী তাকে মসজিদের ছাদে, গয়েশপুর ব্রীজের পাশে আমবাগানসহ বিভিন্ন স্থানে নিয়ে ভয়ভীতি ও বিভিন্ন কিছুর প্রলোভন দেখিয়ে এই পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ঘটনাটি আমি ও আমার স্বামী প্রতিবাদ করলে কেসমত আলী উক্ত ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন লোকজনের মাধ্যমে নগদ টাকার দেওয়ার প্রস্তাব দেয়। আমরা যেনো এই ঘটনাটি জানাজানি না করি বা মামলা না করি। এলাকায় জনশ্রুতি রয়েছে, কেসমত আলীর বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। সে দীর্ঘদিন ধরে শিশুদের সাথে এই ধরনের কুকর্ম করে আসছে। পূর্বে এধরণের অভিযোগ হলেও তার সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে সে এধরণের কাজ করার সাহস পাচ্ছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, শিশুপুত্রকে বলাৎকার করার ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া: পুতিন
ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নওরোজ উপলক্ষে ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে। Read more

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, তারা ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে এমন ধারণা এনসিপি Read more

মশা তাড়াতে কার্যকর যে ৬টি গাছ
মশা তাড়াতে কার্যকর যে ৬টি গাছ

বাংলাদেশে গরমের এ সময়টায় মশার উপদ্রব অনেক বেড়ে যায়। জমে থাকা বৃষ্টির পানিও এ সময় মশার বংশবিস্তারে সাহায্য করে। যার Read more

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩০
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩০

রাজধানীর ফার্মগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে ৩০ জনকে আটক করা Read more

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে Read more

‘জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায়’
‘জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায়’

জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন