ইসরায়েলে আট মাস আটক থাকার পর ফিলিস্তিনি যুবক মাহমুদ আবু ফাউল তার মায়ের কণ্ঠস্বর শুনতে পান। কিন্তু মায়ের মুখ দেখতে পান না। কারণ ইসরায়েলি কারাগারে আটক থাকার সময় তাকে এমনভাবে নির্যাতন করা হয় তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। খবর আল জাজিরাউত্তর গাজার ২৮ বছর বয়সী আবু ফাউলকে ডিসেম্বরের শেষের দিকে বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় এবং ইসরায়েলি আটক কেন্দ্রে রাখা হয়। মাহমুদ আবু ফাউল বলেন, রক্ষীরা আমাকে এত নির্যাতন ও মারধর করেছিল যে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সপ্তাহে মাহমুদকে মুক্তি দেয়া হয়। চুক্তি অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে সেখানকার কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পান। যাদের অনেকের শরীরে নির্যাতনের দৃশ্যমান চিহ্ন রয়েছে। তাদের মধ্যে একজন মাহমুদ আবু ফাউল।২০১৫ সালে ইসরায়েলি বোমা হামলায় পা হারানো আবু ফাউল কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে বলেন, কারাবাসের সময় তাকে অবিরাম নির্যাতন করা হত। অন্যান্য বন্দিরা যাকে ‘মানুষ ভাঙার কারাগার’ হিসেবে বর্ণনা করে এমন একটি কারাগার, সাদে তেইমান কারাগারে, আবু ফাউল বারবার মারধর ও নির্যাতন সহ্য করেছেন। তিনি বলেন, একদিন, রক্ষীরা তার মাথায় এমন জোরে আঘাত করে যে তিনি অজ্ঞান হয়ে পড়েন। যখন জ্ঞান ফিরে পান, তখন আবিষ্কার করেন যে, তার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে।মাহমুদ বলেন, আমি চিকিৎসার জন্য বারবার অনুরোধ করছিলাম, কিন্তু তারা আমাকে কেবল এক ধরনের চোখের ড্রপ দিয়েছিল, যা কোনও কাজ করেনি। আমার চোখ দিয়ে ক্রমাগত পানি ঝরত, ব্যথা হত। কিন্তু কেউ পাত্তা দিচ্ছিল না। তিনি বলেন, চিকিৎসার দাবিতে তিনি অনশন ধর্মঘটের চেষ্টা করেছিলেন কিন্তু কারা কর্তৃপক্ষ তার দাবিতে সাড়া দেয়নি।অবশেষে যখন মাহমুদকে মুক্তি দেয়া হয় এবং নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়, তখন তিনি তার পরিবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে তার মা এসে পৌঁছান। তিনি বলেন, যখন আমি ময়ের কণ্ঠস্বর শুনতে পেলাম, আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিন্তু আমি তাকে দেখতে পেলাম না। কেবল তার কথা শোনাকে পুরো পৃথিবীতে মূল্যবান মনে হচ্ছিল।তিনি আরও বলেন, এখন ধ্বংসস্তূপের কাছে একটি তাঁবুতে থাকেন, এখনও তার চোখের চিকিৎসা হয়নি। চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ করতে সাহায্য প্রত্যাশা করছেন তিনি। আল জাজিরা জানায়, তার বর্ণনা ইসরায়েলি কারাগারে পদ্ধতিগত নির্যাতনের ক্রমবর্ধমান প্রমাণের সঙ্গে মিলে যায়। এই সপ্তাহে মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনিকে ক্ষীণকায় দেখা গেছে বা তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। আটকের সময় একজন বন্দির শরীরের ওজন প্রায় অর্ধেক কমে গিয়েছিল।ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র ২০২৩ থেকে ২০২৪ সালের অক্টোবরের মধ্যে আটক ১০০ জন সাবেক বন্দির সাক্ষ্য নথিভুক্ত করেছে, যেখানে দেখা গেছে যে কেবল সাদে তেইমান কারাগারের মতো কুখ্যাত স্থানগুলোতে নয়, ইসরায়েলি প্রায় সব কারাগারেই পদ্ধতিগত নির্যাতন চালানো হয়েছিল।সকলকে বিচারক, আইনজীবী বা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের অনুমতি ছাড়াই আটকে রাখা হয়েছিল। ইসরায়েলে আটক অবস্থায় মারা যাওয়া কমপক্ষে ১০০ ফিলিস্তিনি ব্যক্তির মৃতদেহ ফিরিয়ে দিয়েছে। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছেন, তারা কিছু মৃতদেহের উপর নির্যাতনের প্রমাণ পেয়েছেন এবং কিছুতে সম্ভাব্য মৃত্যুদণ্ডের ইঙ্গিত পাওয়া গেছে।এদিকে, জাতিসংঘের অনুমান, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৭৫ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে Read more

‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি
‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি

ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের বাবা রিকশাচালক আবু রায়হান হতদরিদ্র। কোনোরকম টেনেটুনে সংসার চলত। Read more

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) Read more

মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ
মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ

মেজর লিগ সকারের (এমএলএস) একটি বিতর্কিত সিদ্ধান্তে সরাসরি প্রশ্ন তুলেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার Read more

ঈদে টানা ১০ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম
ঈদে টানা ১০ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম। মঙ্গলবার (০৩ জুন) দুপুরে বিষয়টি Read more

রাজশাহীতে বন্যায় গৃহহীন ৬০০ পরিবার, ৭৮ হেক্টর জমির ফসল নষ্ট
রাজশাহীতে বন্যায় গৃহহীন ৬০০ পরিবার, ৭৮ হেক্টর জমির ফসল নষ্ট

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে চলমান বন্যায় কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। পুরো এলাকা পানির নিচে চলে যাওয়ায় অনেকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন