যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় গড়াই পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইক চালক আব্দুর রহিম (৬০) নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আকিজ মিল অদূরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহিম খুলনার ফুলতলা উপজেলার মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইক হেফাজতে নিয়েছে।স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৭২৮) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে ইজিবাইকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ইজিবাইক চালক আব্দুর রহিম সড়কের ওপর ছিটকে পড়ে নিহত হন। দুর্ঘটনার পর গড়াই পরিবহন বাসের চালক ও সহকারীরা পালিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম জানান, ইজিবাইক চালক আব্দুর রহিমের মরদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনা কবলিত গড়াই বাস ও ইজিবাইক চালক হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ড. ইউনূস-তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে!’
‘ড. ইউনূস-তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে!’

বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকায় মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে প্রকাশিত খবরে ভুল ও মুক্তিযুদ্ধ উপদেষ্টার ব্যাখ্যা, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে Read more

গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা
গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা

গাজীপুর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ছদ্মবেশে লাইসেন্স, যানবাহন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদ Read more

কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার
কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০৮ এপ্রিল) Read more

ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র
ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তৃতীয় দফায় পরোক্ষ আলোচনার জন্য আজ ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ Read more

টিকিট ছাড়াই ট্রেনে যাত্রী, কিশোরগঞ্জে রেলের লাখ টাকা বাণিজ্য!
টিকিট ছাড়াই ট্রেনে যাত্রী, কিশোরগঞ্জে রেলের লাখ টাকা বাণিজ্য!

কিশোরগঞ্জ থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে টিকিট ছাড়া যাত্রীদের ভ্রমণের সুযোগ করে দিয়ে অবৈধভাবে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে অসাধু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন